Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশকে উপহার হিসেবে আরও ৯৬ লাখ ফাইজার টিকা দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: January 15, 2022 | 12:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উপহার হিসেবে ফাইজারের করোনা টিকার আরও ৯৬ লাখ ডোজ অনুদান দিয়েছে। এই নিয়ে বাংলাদেশকে অনুদান দেয়া যুক্তরাষ্ট্রের মোট করোনা টিকার ডোজের পরিমাণ ২ কোটি ৮০ লাখ ছাড়াল। ১৫ জানুয়ারি শনিবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, বাংলাদেশের জনগণের জন্য এই টিকা আমেরিকার জনগণের উপহার। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার গণমাধ্যমকে জানিয়েছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, মার্কিন জনগণ তাদের উদার ভালোবাসার নিদর্শন হিসেবে বাংলাদেশের জনগণের জন্য আরও ৯৬ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। ফলে এখন পর্যন্ত বাংলাদেশকে দুই কোটি ৮০ লাখ ডোজেরও বেশি টিকা বিনামূল্যে উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। আরও টিকা আসার পথে রয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে গত তিন বছরে করোনা মহামারি মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করেছি। একসঙ্গে কাজ করতে পারার যে গর্ব, সেটা আমি অন্য কিছুতে খুঁজে পাই না। আমরা বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের ও আমাদের অংশীদারদের অভিবাদন জানাই এবং তাদের সঙ্গে আছি। আমরা যৌথভাবে উভয় দেশের জনগণের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করছি।

ট্যাগ:
Situs Streaming JAV