বাংলাদেশের আর্তমানবতার কল্যাণকল্পে নিউইয়র্কে এপেক্স ক্লাব গঠিত
নিউইয়র্ক : আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এপেক্স বাংলাদেশ’র শাখা গঠিত হলো নিউইয়র্কে এবং এর নাম হচ্ছে ‘এপেক্স ক্লাব অব নিউইয়র্ক।’ এ ক্লাবের স্পন্সর করেছে এপেক্স ক্লাব অব ঢাকা মেট্রপলিটন তথা এপেক্স ক্লাব অব বাংলাদেশ। বাংলাদেশ এপেক্স ক্লাবের সাথে যুক্ত ছিলেন এমন প্রবাসীরা এ উদ্যোগ নিয়েছেন। গত ২৪ মে জ্যাকসন হাইটসের সন্নিকটে এক বাসায় সাবেক এপেক্সিয়ানদের মতবিনিময় সভা শেষে এপেক্স বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও লাইফ গভর্ণর আব্দুর রৌফ খান দিলিপকে প্রধান উপদেষ্টা ও সমন্বয়কারী এবং সাংবাদিক ও এপেক্সিয়ান লাবলু আনসারকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় নবগঠিত এ ক্লাবের। অপর কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মাহবুবুর রহমান টুকু, ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, সেক্রেটারী এফইএমডি রকী, ট্রেজারার সাবরিনা তারিন প্রেমা, সার্ভিস ডাইরেক্টর মাসুদ রহমান, পাবলিক স্পীকার/ডিবেট ডাইরেক্টর এফইএমডি জ্যোতি, আইপিপি/এক্সপানশন ডাইরেক্টর এস কে আনোয়ার, মেম্বারশীপ এটেনডেন্ট ডাইরেক্টর মো. নিজামউদ্দিন, সার্জেন্ট এ্যাট আর্মস সুমন খান। সদস্যদের সামর্থ্য অনুযায়ী সেবামূলক কাজের সংকল্প গ্রহণ করেন সকলে। নিরবে সমাজকর্মে আগ্রহীরা এ ক্লাবের সদস্য হতে পারবেন।
নবগঠিত এ ক্লাবের কার্যক্রম কম্যুনিটিকে অবহিত করার লক্ষ্যে ২ জুন রোববার অপরাহ্ন ২টা থেকে ৫টা পর্যন্ত এপেক্স ক্লাব অব নিউইয়র্কের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটস সংলগ্ন ৩৫ এভিনিউ এবং ৭২ স্ট্রীটে অবস্থিত মীনাবাজার স্টোরে।
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল








