Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বাংলাদেশের গার্মেন্টে ‘শ্রম দাস’ প্রথা বিরাজ করছে : পোপ

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: May 2, 2013 | 11:03 PM

বাংলাদেশের গার্মেন্ট খাতে ‘শ্রম দাস’প্রথা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান রেডিও এ খবর দিয়েছে। বুধবার মে দিবস পালনকালে ভ্যাটিকানের বাসভবনে সমবেত দর্শনার্থীদের পোপ বলেন, ঢাকার বহু শ্রমিক মাসে মাত্র মার্কিন ৫০ ডলার বেতন পান, এমন খবর দেখে তিনি অত্যন্ত মর্মাহত। পোশাক-শ্রমিকরা মাসে ৫০ ডলার নয়, বেতন পান ৩৮-৪০ ডলার। প্রায় তিন হাজার টাকা। দৈনিক তাদের আয় ১০০ টাকা। এই অর্থ দিয়ে একটি মধ্যম মানের হোটেলে দৈনিক বড়জোর এক বেলা খাবার খাওয়া যায়। অনুষ্ঠানে পোপ বলেন, সৃষ্টিকর্তা আমাদের যে সৃজনশীলতা, কাজ করা ও মর্যাদার মতো সুন্দর জিনিস দিয়েছেন, তার বিরুদ্ধে আজ এ ধরনের দাসত্ব চাপিয়ে দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, উপযুক্ত বেতন পরিশোধ করা হচ্ছে না, চাকরি জুটছে না। কারণ, আপনারা শুধু লাভের দিকটা দেখছেন। এ ধরনের কর্মকাণ্ড সৃষ্টিকর্তারই বিরুদ্ধাচরণ করা।’ লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে নির্বাচিত পোপ ফ্রান্সিস দরিদ্রদের পক্ষে এক সরব ও বলিষ্ঠ কণ্ঠ। তার দেশের অর্থনৈতিক সঙ্কটের সময় তিনি গরিবদের পক্ষেই সোচ্চার হয়েছিলেন। মার্চে নতুন পোপ নির্বাচিত হওয়ার পর থেকে ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চকে গরিবদের পাশে দাঁড়ানোরই আহ্বান জানিয়ে আসছেন। সাভারের রানা প্লাজা ধসে এখন পর্যন্ত ৪৩০ জন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। ভবনটিতে ফাটল ধরার পড়ার এটিকে বিপজ্জনক বলা হলেও গার্মেন্টস মালিকরা ডেকে নিয়ে শ্রমিকদের কাজ করতে বাধ্য করেন।আমার দেশ
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV