বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। কানাডার একটি হাসপাতালে স্থানীয় সময় গতকাল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর।
যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা শামসুল আলম বকুল জানান, জামাল ভাই শেষ সময়ে কানাডার ক্যালগেরি শহরে ছেলের কাছে ছিলেন। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় কদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। মাঝে ক্ষণিকের জন্য অবস্থা ভালো হলেও শেষ অবধি রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় সময় আজ বাদ জোহর জানাজা শেষে ক্যালগেরি শহরেই তাকে দাফন করা হবে বলে জানান তিনি। জামালউদ্দিন টেলিভিশন ও মঞ্চ নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন তিনি। তবে তারকা হয়ে উঠেছেন টেলিভিশন নাটকে অভিনয় করে। ১৯৭৫ থেকে ১৯৯৫ পর্যন্ত নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য ছিলেন তিনি। এরপর ১৯৯৭ সালে ‘নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল’ নামে আরেকটি নাট্যদল গড়ে তোলেন তিনি। মানবজমিন
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত









