Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশের জন্য আরো ১ কোটি ৪০ লাখ কোভিড টিকা ডোজ দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের : পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: November 11, 2021 | 5:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কোভ্যাক্স (সিওভিএক্স) কাঠামোর অধীনে বাংলাদেশকে ফাইজার টিকার আরো ১ কোটি ৪০ লাখ ডোজ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। বাসস
তিনি ১১ নভেম্বর ফ্রান্স থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, “সুসংবাদ হল, কোভ্যাক্সের অধীনে বাংলাদেশের জন্য মার্কিন প্রশাসন আরও ১৪ মিলিয়ন ফাইজার ভ্যাকসিন দেয়ার ঘোষণা দিয়েছে।”
বুধবার কোভিড-১৯ এবং পরবর্তী বিষয়ে ড. এ কে আবদুল মোমেনসহ ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ মন্ত্রী পর্যায়ের অংশগ্রহণে এই ভার্চুয়াল বৈঠকটি সঞ্চালনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সব দেশের জন্য সার্বজনীনভাবে সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন প্রদানের দাবি জানান।
তিনি বাংলাদেশে স্থানীয়ভাবে কোভিডের টিকা উৎপাদনের জন্য ওষুধ কোম্পানিগুলোকে উৎসাহিত করারও আহ্বান জানান।
ড. মোমেন বৈঠকে জানান, বাংলাদেশ ইতিমধ্যে ৩ কোটি ২০ লাখ মানুষকে দুই ডোজ টিকা এবং ৪ কোটি ৬০ লাখ মানুষকে প্রথম ডোজ টিকা দিয়েছে। দেশের ১৬ কোটি ৫০ লাখ মানুষের অন্তত ৮০ শতাংশকে টিকা দিতে আরও অনেক টিকা দরকার।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে করোনা সংক্রমণ সম্পর্কে বলেন, বাংলাদেশে এই হার এখন এক শতাংশের কাছাকাছি।

ট্যাগ:
Situs Streaming JAV