বাংলাদেশের জাতীয় শোক দিবসে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের দোয়া মাহফিল ও তবারক বিতরণ (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : যথাযোগ্য মর্যাদায় ও অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশের জাতীয় শোক দিবস পালন করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ। ১৫ আগস্ট দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দোয়া মাহফিল, তবারক বিতরণ ও আলাচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিকের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের কর্মসূচীর মধ্যে ছিলো ১৫ই আগস্ট, মহান মুক্তিযুদ্ধ ও সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।

পবিত্র কুররান থেকে তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন ইন্টারন্যাশনাল স্কলার, নিউইয়র্কের আহলুল বায়াত মিশনের ইমাম ও খতিব মুফতী আনসারুল করিম আজহারী।
অনুষ্ঠানে স্বাগত রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য হিন্দাল কাদির বাপ্পা, শোকসভা কমিটির আহ্বায়ক মো: এন আমিন, সদস্য সচিব শাহীন ইবনে দেলোয়ার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য নুরুল আফসার সেন্টু, আব্দুল হামিদ ও ইলিয়ার রহমান, শোক সভা কমিটির যুগ্ম আহ্বায়ক ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি উদ্দিন আলমগীর, সহ-সভাপতি মাসুদ সিরাজী, সাইকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, রশীদ রানা, শিবলী ছাদেক শিবলু, সুমন মাহমুদ, চার্চ ম্যাক-ডোনাল্ড আওয়ামী লীগের সভাপতি ইসমত হক খোকন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দুলাল বিল্লাহ্, প্রচার সম্পাদক মঈনুল হোসেন সোয়েব, তথ্য প্রযুক্তি সম্পাদক গোলাম হাসান, মহিলা সম্পাদক কানিজ ফাতেমা, শ্রম সম্পাদক মোহাম্মদ বাবুল, সদস্য শফিউদ্দিন তালুকদার, গোলাম মাওলা চৌধুরী, নোভেল আমিন, মো: হারুন, মো: মুসা, সেলিনা তুহিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর দন্ডপ্রাপ্ত খুনীদের দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করতে প্রবাসী বাংলাদেশীদের স্ব স্ব ক্ষেত্রে জোরদার ভূমিকা রাখতে হবে।
দোয়া মাহফিল শেষে মহানগর আওয়ামী লীগের সকলের সহযোগিতায় খাবার বিতরণ করা হয়।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








