Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশের নেতৃত্বে জাতিসংঘে Global Forum for Migration and Development (GFMD)-এর তৃতীয় Thematic Workshop অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: July 19, 2016 | 10:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের সভাপতিত্বে Global Forum for Migration and Development (GFMD)-এর তৃতীয় Thematic Workshop অনুষ্ঠিত হয় ১৯ জুলাই । এই Workshop আয়োজনের মাধ্যমে GFMD-এর নেতৃত্ব গ্রহণের পরে বাংলাদেশের হাত ধরে জাতিসংঘ সদরদপ্তরে GFMD-এর আনুষ্ঠানিক পদচারণা শুরু হল। এই Thematic Workshop-এর মূল প্রতিপাদ্য ছিলো “Migration for Peace, Stability and Growth”। GFMD-এর বর্তমান চেয়ার হিসেবে পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক Thematic Workshop-এ সভাপতিত্ব করেন এবং প্রধান সঞ্চালকের ভূমিকা পালন করেন। জাতিসংঘের ডেপুটি সেক্রেটারী জেনারেল ইয়ান ইলিয়াসন, জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা কারেন আবু জায়েদ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর উপ-মহাপরিচালক বিশেষ অতিথি হিসেবে এবং ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন বিষয়ক কমিশনার নেভিন মিমিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাইগ্রেশন পলিসি ইন্সটিটিউটের অভিবাসন বিশেষজ্ঞ মিজ ক্যাটলিন নিউল্যান্ড এই Workshop-এ কী-নোট স্পিকার হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন। তাছাড়া জাতিসংঘ মহাসচিবের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক বিশেষ প্রতিনিধি স্যার পিটার সাদারল্যান্ড (ভিডিও লিংকের মাধ্যমে লন্ডন থেকে সরাসরি) ওয়ার্কসপের আলোচনায় যোগদান করেন।

GFMD-এর তৃতীয় Thematic Workshop-কে কেন্দ্র করে নিউইয়র্কের কূটনৈতিক মহলে বিশেষ আগ্রহ পরিলক্ষিত হয়। Workshop-এ জাতিসংঘের বিভিন্ন সদস্য রাষ্ট্র, জাতিসংঘ সচিবালয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ডেপুটি সেক্রেটারী জেনারেল ইয়ান ইলিয়াসন এবং জনাব পিটার সাদারল্যান্ড উভয়েই অভিবাসন কেন্দ্রিক GFMD প্রক্রিয়াকে সঠিক পথে এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশের গৃহীত বিভিন্ন প্রচেষ্টা ও উদ্যোগের কথা পূনর্ব্যক্ত করেন এবং এই কর্মযজ্ঞের সফল পরিচালনায় পররাষ্ট্র সচিব জনাব মোঃ শহীদুল হকের গঠনমূলক ও দূরদর্শী নেতৃত্বের বিশেষ প্রশংসা করেন। ওয়ার্কসপের সমাপনী সেশনে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ওখঙ)-এর মহাপরিচালক গাই রাইডার ও GFMD-এর পরবর্তী চেয়ার হিসেবে জার্মানীর প্রতিনিধি বক্তব্য উপস্থাপন করেন। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ও মান্যবর রাষ্ট্রদূত জনাব মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন।

 

ট্যাগ:
Situs Streaming JAV