Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এর তেহরানের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: November 15, 2010 | 3:04 PM

 হাকিকুল ইসলাম খোকনঃ জাতি সংঘের স্বল্পন্নোত দেশগুলোর মোর্চার আসন্ন তুরস্ক (চতুর্থ) সম্মেলনের প্রস্তুতিকল্পে স্বল্পন্নোত ক্ষুদ্রদ্বীপ পররাষ্ট্র ল্যান্ডকড দেশগুলোর জন্য জাতিসংঘের হাই রিপ্রেজেন্টিটিভের দপ্তর আয়োজিত এক সম্মেলনে অংশ গ্রহণ  শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস গত ৬ নভেম্বর রাত ১১টায় ভার্জিন এয়ার যোগে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তেহরানের উদ্দেশ্যে যাত্রা করেন।

  

 তিনি লন্ডনে যাত্রা বিরতি করবেন। এ সময় তাকে বিদায় অভ্যর্থনা জ্ঞাপন করেন জাতি সংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের পলিটিক্যাল কাউন্সিলর এম. সারওয়ার মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইউনিট কাউন্সিলের সিনিয়র কমান্ডার ডা: মাসুদুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, জাতীয় শ্রমিক লীগের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম, নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের সভাপতি কাজি আজিজুল হক খোকন এবং হক এন্ড সন্স এর তত্ত্বাধিকারী ফজলুল হক প্রমুখ। একই বিমানে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিদায় জানান হয়। এ সময় প্রবাসী নেতৃবৃন্দ পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের সাথে প্রবাসীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

 জবাবে পররাষ্ট্র সচিব বলেন, মহাজোট সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রবাসীদের প্রতি অত্যন্ত আন্তরিক, তিনি প্রবাসীদের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। এদিকে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সাথে উক্ত প্রবাসী নেতৃবৃন্দ তথ্যর এই নতুন যুগে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান মালায় বিশেষ করে প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, গবেষক, লেখক সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বিশেষ অনুষ্ঠান অর্থাৎ টক শো করার অনুরোধ জানান। এই অনুরোধের প্রতি ড. মাহফুজুর রহমান ঐক্যমত পোষন করেন এবং তিনি এ ব্যাপারে কিছু করা যায় কিনা চেষ্টা করার আশ্বাস দিয়ে বলেন, এটিএন বাংলা নিউইয়র্কের অন্যতম পরিচালক ফখরুল আলমের সাথে প্রবাসী নেতৃবৃন্দকে যোগাযোগ করার অনুরোধ করেন। তিনি ডা: মাসুদুল হাসান, হাকিকুল ইসলাম খোকন, ফজলুল হক, মো: সামসুল আলম ও কাজী আজিজুল হক খোকনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এটিএন বাংলা মানুষের কল্যানেই কাজ করবে। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস প্রবাসী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তাকে বিমান বন্দরে বিদায় জানানোর জন্য।

ট্যাগ:
Situs Streaming JAV