বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে নিউইয়র্ক কনস্যুলেটে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ৬ লাখ টাকার চেক হস্তান্তর (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ। সংগঠনটি ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৬ লাখ টাকার আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করেছে।
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএর সভাপতি সেবুল খান মাহবুব ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদের নের্তৃত্বে একটি প্রতিনিধি দল নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো: নাজমুল হুদার হাতে এই আর্থিক সহযোগিতার চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইফতেখার সিরাজ ও হাজি মনির আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আযম আলী এবং সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী।
বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, এমন সময় এই বন্যা হলো যখন দেশ একটি সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। এসময় আপনারা অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিকের চালিকা শক্তি। তারা দেশের সংকটকালীনসহ সবসময় পাশে থাকেন। কনসাল জেনারেল বলেন, প্রবাসী বাংলাদেশিদের সেবায় কনস্যুলেট আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এসময় বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএর কর্মকর্তারা বলেন, আমরা সবসময় কমিউনিটিসহ দেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবারও বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমাদের এধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








