Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশের বিজয় দিবসে নিউইয়র্কের টাইমস স্কয়ারে উৎসব গ্রুপের অনন্য আয়োজন

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: December 24, 2022 | 12:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের বিজয় দিবসে নিউইয়র্কের টাইমস স্কয়ারে উৎসব গ্রুপের অনন্য আয়োজন।  টাইম স্কয়ারে বারবার ভেসে আসছিল বাংলাদেশের পতাকা। বাংলাদেশের মহান স্বাধীনতার নানা গৌরব গাঁথা। সারা বিশ্বের মানুষ অবাক বিস্ময়ে এবারের বিজয় দিবসের প্রথম প্রহরে এমন দৃশ্যই দেখেছে।
ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোক্তা নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান উৎসব গ্রুপ। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১২.০১ মিনিট পরবর্তী ২৪ ঘণ্টা (শুক্রবার ১৬ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট) পর্যন্ত টাইমস স্কোয়ারে অবস্থিত ১৫৪০ ব্রডওয়ে ভবনের বিশাল পর্দায় প্রতি পাঁচ মিনিট পর পর ভেসে উঠেছে উজ্জ্বল, সবুজাভ এক বাংলাদেশ।
সম্পূর্ণ ব্যক্তিমালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের উদ্যোগে যুক্তরাষ্ট্রে বিজয় দিবস পালনের এটি একটি নজিরবিহীন ঘটনাই শুধু নয়, একটি ব্যয়বহুল উদ্যোগ ছিল উৎসব গ্রুপের।
উৎসব গ্রুপের প্রধান নির্বাহী রায়হান জামান বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই স্বাধীনতার গৌরবগাঁথা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন জাতি, গোষ্ঠী ও আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই প্রয়াস। আমাদের জাতীয় অর্জনের যে আনন্দ, তা উপভোগ্য করে তুলতে চাই সবার জন্য।
রায়হান জামান বৃষ্টিবাদল সত্ত্বেও টাইমস স্কয়ারে এসে যারা ছবি তুলেছেন, ভিডিও ধারণ করে, সোশ্যাল মিডিয়ার লাইভে গিয়ে ইতিহাসের স্মরণীয় একটি মুহূর্তের অংশীদার হয়েছেন তাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Situs Streaming JAV