বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নিউইয়র্কে মিম টেলিভিশন ইউএসএ’র মনোজ্ঞ পরিবেশনা হৃদয়ে বাংলাদেশ
https://www.facebook.com/USANewsNY/videos/2000619019955887/
ইউএসএনিউজঅনলাইন.কম :: বাংলাদেশের ৪৭তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নিউইয়র্কে মিম টেলিভিশন ইউএসএ’র আয়োজনে পরিবেশিত হয়েছে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান হৃদয়ে বাংলাদেশ। বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান আকর্ষণ ছিল নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথীর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। গত ১৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজার এলাকায় ওলমস্টেড এভিনিউর এশিয়া ড্রাভিইং স্কুল পার্টি সেন্টারে মিম টেলিভিশন ইউএসএ’র চেয়ারম্যান সুজন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ ও বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক মির্জা মামুন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএসএনিউজঅনলাইন.কম-এর সম্পাদক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম, মিম টেলিভিশন ইউএসএ’র পরিচালক জামাল আহমেদ ও সৌরভ, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, রূপসী বাংলার শাহ জে চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ এ ইসলাম মামুন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপন, কমিউনিটি এক্টিভিস্ট মোতাসিন বিল্লাহ তুষার, সফিকুর রহমান, শাহীন কামালী নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ম্যানহাটানে পোর্ট অথরিটি বাস টার্মিনালে বাংলাদেশি আকায়েদ উল্লাহর জঘন্য বোমা হামলা ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তারা বলেন, বাঙালী কমিউনিটি ঘৃনাভরে প্রত্যাখান করে সব ধরনের সন্ত্রাস ও সন্ত্রাসবাদী কর্মকান্ডকে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদী কর্মকান্ডের মূল উৎপাটন করতে হবে। তারা বলেন, আতœঘাতি বিস্ফোরণকারি আকায়েত উল্লাহ ‘বাংলাদেশি অভিবাসী’ হলেও সে কিছুতেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে না। সে কেবলই একজন সন্ত্রাসী। এ সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি চায় বাংলাদেশী কমিউনিটি।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রবাসে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে এ প্রয়াস তাদের। এ লক্ষে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে এ আয়োজন। অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান হয়।
বাঁধনের পরিচালনায় চমৎকার এ আয়োজনে সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথী ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী ফখরুল। গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা মনোজ্ঞ এ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








