নিউইয়র্কে বাংলাদেশের রাস্ট্রদূত শামীম আহসানকে সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরাম’র সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিসংঘের সবচেয়ে বড় মানবিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP) এর নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করছেন বাংলাদেশের অন্যতম সেরা কুটনীতিক তারকা ও রাস্ট্রদুত শামীম আহসান। তিনি ইতালীতে রাস্ট্রদুত ছাড়াও একযোগে দায়িত্ব পালন করছেন মন্টেনেগ্রো ও সার্বিয়াতে। পাশাপাশি তিনি এফ এ ও এবং ইফাদ এ বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি হিসেবেও কাজ করছেন।
একসময় শামীম আহসান নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল ছিলেন এবং সবার কাছ থেকে যেন খুব প্রিয় একজন ছিলেন। জাতিসংঘের বিশেষ সভায় সভাপতিত্ব করতে এসেছেন নিউইয়র্কে। ব্যস্ততার ফাঁকেও তাঁর প্রিয় বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে এলেন সংক্ষিপ্ত সফরে। ৫ জুন সন্ধ্যায় অত্যন্ত শেষ মুহুর্তে তাঁকে আন্তরিক সংবর্ধনা জানান সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরাম এর পক্ষে আকবর হায়দার কিরন।
অত্যন্ত ভালো একজন প্রিয় এই মানুষটিকে আড্ডা ও নৈশভোজে যোগ দিলেন প্রবীন সাংবাদিক মনজুর আহমেদ, বিশিস্ট অভিনেত্রী রেখা আহমেদ, সিনিয়র সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ, বিশিস্ট লেখক ও সাংবাদিক শিব্বীর আহমেদ, জনপ্রিয় ছড়াকার মনজুর কাদের, কবি মিশুক সেলিম, মিডিয়া ব্যক্তিত্ব আবিদ রহমান, লেখক ও অধ্যাপক হোসাইন কবির ও কম্যুনিটি একটিভিস্ট সাদেক শিবলী। সবার পক্ষ থেকে মনজুর আহমেদ তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সময় দেয়ার জন্য। আকবর হায়দার কিরনের তিনটি গ্রন্থ শামীম আহসানকে উপহার দেয়া হয়।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








