Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজের মার্কিন ভিসা বাতিল

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: December 13, 2021 | 11:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। সম্প্রতি এক চিঠির মাধ্যমে ভিসা বাতিলের বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে।
একাধিক সূত্র জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জেনারেল আজিজ আহমেদের বিষয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরায় খবর নিয়ে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে। এরই মধ্যে এ বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি দেয়নি। ওই বিষয়ে জানতে চাইলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র গণমাধ্যমকে জানান, ‘মার্কিন আইন অনুযায়ী ভিসার তথ্য গোপনীয় বিষয়। কোনো ব্যক্তির ভিসার বিষয়ে আমরা আলোচনা করি না।’

ট্যাগ:
Situs Streaming JAV