বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ইস্যুতে লস অ্যাঞ্জেলেসে কর্মশালা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস সিটিতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ইস্যুতে নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস কনস্যুলেট মিলনায়তনে এই কর্মশালা পরিচালনা করেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম সচিব (প্রেস) মো. নুর এলাহি মিনা। তিনি ভিডিওচিত্রের মাধ্যমে বাংলাদেশ স্থায়ী মিশনের নানাবিধ কার্যক্রম, অবদান ও রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তৃতা করেন।
মিনা উল্লেখ করেন, রোহিঙ্গারা যাতে সসম্মানে নিজ বসতভিটায় ফিরতে উৎসাহিত হন, সে ধরনের পরিবেশ তৈরি করতে মিয়ানমার প্রশাসনের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে প্রবাসীদের ভূমিকা অপরিহার্য হয়ে পড়েছে। নিজ নিজ এলাকার সিনেটর, কংগ্রেসম্যানদের সাথে এ নিয়ে দেন-দরবার করতে পারেন প্রবাসীরা। তাহলেই কংগ্রেসে মিয়ানমারের বিরুদ্ধে অবরোধসহ কঠোর পদক্ষেপ গ্রহণের বিল পাশ হবে।এ সময় লস অ্যাঞ্জেলেসের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, ডেপুটি কনসাল ওয়ালিউর রহমান প্লাবনও বক্তৃতা করেন। পরে বাংলাদেশে আগত রোহিঙ্গাদের উপর নির্মিত চলচ্চিত্র ‘জন্মভূমি’ প্রদর্শিত হয়। এনআরবি নিউজ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








