Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশে এমআরপি ইস্যুতে পুলিশি তদন্তের সময়সীমা কমছে

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: October 11, 2015 | 1:21 PM

বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইস্যুতে পুলিশ ভেরিফিকেশনের সময়সীমা কমছে। এমআরপি ইস্যু দ্রুত করার জন্যই এটা করা হচ্ছে। এরই মধ্যে গেল মাসে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ওই প্রস্তাবে ভেরিফিকেশনের সময়সীমা কমানোর কথা বলা হয়েছে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) এস এম নজরুল ইসলামের স্বাক্ষরে চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের জন্য নির্ধারিত ২০ দিনের বদলে ৭ দিন করার জন্য অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে সাধারণ ফিতে এমআরপি ১৫ দিনের বদলে ১০ দিন এবং জরুরি ফি’র জন্য সাত দিনের বদলে পাঁচদিন করার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনাসহ পরিপত্র জারির জন্য অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে ও দেশে সাধারণ ফিতে পাসপোর্ট ইস্যুর জন্য পুলিশ প্রতিবেদন চাওয়ার পর ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হয়। ওই সময়ের মধ্যে প্রতিবেদন পাওয়া না গেলে বিদেশস্থ মিশনগুলোতে কনস্যুলার এবং দেশের অভ্যন্তরে পাসপোর্ট অফিসগুলো পাসপোর্ট ইস্যু করতে পারে। এছাড়া বিদেশস্থ বাংলাদেশ মিশন ও দেশে জরুরি ফিতে পাসপোর্ট ইস্যুর জন্য পুলিশ প্রতিবেদন চাওয়ার পর সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হয়। ওই সময়ের মধ্যে প্রতিবেদন পাওয়া না গেলে বিদেশস্থ মিশনগুলোর কনস্যুলার এবং দেশের অভ্যন্তরস্থ পাসপোর্ট অফিসগুলো পাসপোর্ট ইস্যু করতে পারে। পুলিশ প্রতিবেদন পাঠানোর বিষয়টি এসবি বা ডিএসবি নিশ্চিত করে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রস্তাব পাওয়ার পর কাজ শুরু করেছেন তারা। এ বিষয়ে ফাইল চালাচালি চলছে। সহসাই এ বিষয়ে নির্দেশনাসহ পরিপত্র জারি করা হবে বলে জানা গেছে।মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV