Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

বাংলাদেশের সিলেট অঞ্চলে ত্রানবিতরণ করতে গিয়ে লন্ডন প্রবাসী তিন শিক্ষার্থী নির্যাতিত

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: August 16, 2019 | 4:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের সিলেট অঞ্চলে বন্যাকবলিত জনগণের মধ্যে ত্রানবিতরণ করতে গিয়ে ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্যাতিত ও আহত হয়েছেন লন্ডনপ্রবাসী তিন শিক্ষার্থীসহ অন্যান্যরা। 
৬ আগস্ট সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকায় এই তিন শিক্ষার্থী এবং তাদের সাথে ত্রান বিতরণে অংশগ্রহণকারীগণ ছাত্রলীগ ক্যাডারদের হাতে নির্যাতিত ও আহত হন। 
ওইদিন সুনামগঞ্জের বন্যাকবলিত অঞ্চলে ত্রান বিতরণ শেষে বিতরণকারীগণ রাত সাড়ে দশটার দিকে সিলেট জিন্দাবাজার এলাকায় পাঁচভাই রেস্টুরেন্টে খাবার গ্রহণকালে আওয়ামী ক্যাডাররা তাদেরকে ইঙ্গিত করে বিদ্রুপাত্মক ও অপমানজনক মন্তব্য করেন।  
অপমানজনক মন্তব্যকে কেন্দ্র করে আওয়ামী ক্যাডাদের সাথে ত্রানবিতকারী দলের অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম প্রতিবাদ করেন। বিষয়টি ওখানেই শেষ হয়ে যায়। 
আহার শেষে ত্রানবিতকারীগণ রেস্টুরেন্ট থেকে বের হওয়ামাত্র পিযুষ কান্তি দে’র নেতৃত্বে প্রায় ৪০জন ছাত্রলীগ ক্যাডার ত্রানবিতরণকারীদের ওপর হামলা চালায়। হামলায় লন্ডনপ্রবাসী শিক্ষার্থী শেখ জিয়াউদ্দিন নাহিয়ান, শেখ দবিরউদ্দিন হাসান এবং শেখ আলিম উদ্দিন রিমন ছাড়াও সিলেটবাসী শেখ জাহাঙ্গীর আলমসহ বেশকিছু ত্রানবিতরণকারী আহত হন। 
হামলায় শেখ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কিছু ত্রানবিতরণকারী রক্তাক্ত হন। হামলাকারীরা তাদের রেডিও, হাতগড়ি, আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। তাদের গাড়ি ভাঙচুর করেন।
পকেটমার, ছিনতাই, ইয়াবাহা-হিরোইন চোরচালানী, অস্ত্রচুরিসহ  ১৮টি মামলার আসামী পিযুষ কান্তি দে ছাড়াও অন্যান্য হামলাকারীদের মধ্যে লিটন পাল, রুমান, পলাশ, রিপন, দিপু রায়ের নাম জানা গেছে।  
৭ আগস্ট হামলকারীদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় মামলা হয়েছে। পুলিশ এই পর্যন্ত চারজন হামলাকারীকে গ্রেফতারে সক্ষম হয়েছেন। এদের মধ্যে লিটন পাল, রুমান ও  রিপনকে পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে। মূল আসামী গ্যাঙলিডার পিযুষ কান্তিকে পুলিশ এখনো গ্রেফতার করে নি। 
এই হামলার বিরুদ্ধে ও হামলাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিদাবীতে সিলেট, লন্ডন, মানচেস্টার বার্মিংহামে প্রতিবাদসভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV