Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে অর্জিত সাফল্যের প্রশংসা স্টেট ডিপার্টমেন্টের

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: November 21, 2010 | 10:51 AM

 এনা : ধর্মীয় স্বাধীনতা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উল্লেখযোগ্য অর্জনের প্রশংসা করেছে স্টেট  ডিপার্টমেন্টে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক কমিশন। ১৭ নভেম্বর স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত আন্তর্জাতিক ধর্মীয়-স্বাধীনতা প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন ধর্ম অনুসরণ ও প্রচারে সর্বজনীন সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধিদের প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ পদে উল্লেখযোগ্য সংখ্যায় নিয়োগ প্রদান, ইমামদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, ধর্মীয় শিক্ষার পাঠ্যসূচী আধুনিকায়ন ও মূলধারার সাথে সমন্বয়করণ, বিভিন্ন ধর্মানুসারীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধিতে ভূমিকা রাখা, বিভিন্ন ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ উৎসব শান্তিপূর্ণভাবে পালনের পরিবেশ সৃষ্টি, ধর্মীয় কারণে কাউকে বন্দী না করা, ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতা হ্রাসে ভূমিকা রাখার প্রসঙ্গ স্থান পেয়েছে।

 

বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় স্বাধীনতা সর্ম্পকে যথেষ্ট ইতিবাচক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, গত এক বছরে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিভিন্ন সিদ্ধান্ত যেমন- সংবিধানের পঞ্চম সংশোধনী অসাংবিধানিক মর্মে রায় প্রদানের ঘটনাটি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা বিস্তারে বিশেষ ভূমিকা রেখেছে। উল্লেখ্য, ১৯৯৮ সালের আন্তর্জাতিক স্বাধীনতা আইন (আই,আর,এফ,এ) এর ১০২ এর (বি) ধারা অনুযায়ী যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর কংগ্রেসে এ বার্ষিক প্রতিবেদন প্রদান করে। পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন কর্তৃক বিগত ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে অবমুক্তকৃত প্রতিবেদনটিতে গত বছরের ১ জুলাই থেকে এ বছরের ৩০ জুন সময়কালে ১৯৮টি দেশে বিদ্যমান ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি সর্ম্পকে বিবরণ প্রকাশ করা হয়।

ট্যাগ:
Situs Streaming JAV