Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্র্রব্যমূল্যের উর্ধ্বগতিতে বাসদ সমর্থক ফোরাম যুক্তরাষ্ট্র শাখার উদ্বেগ প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: December 29, 2010 | 10:20 PM

নিউইয়র্ক:   বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সমর্থক ফোরাম যুক্তরাষ্ট্র শাখার পক্ষে মো:জামান তপন এক বিবৃতিতে চাল, ডাল, পিয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।বিবৃতিতে তিনি বলেন, কালোবাজারী, মজুমদারী ও সিন্ডিকেটের ব্যবসায়ীদের কারসাজিতে চাল, ডাল, পিয়াজ, তেলসহ দ্রব্যসামগ্রী পাগলার ঘোড়ার মত লাফি লাফিয়ে বাড়ছে। কিন্তু সরকার কোন সিন্ডিকেট ব্যবাসয়ীকে গ্রেফতার করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সিন্ডিকেট ব্যবসয়ীদের দমনে ব্যর্থ হয়ে সরকার তেল ও পিয়াজের দাম গত কয়েক দিনের মধ্যে দফায় দফায় বাড়াতে বাধ্য হয়েছে। তারপরও সরকার নির্ধারিত মূল্যে কোথাও তেল, ডাল, পিয়াজ বিক্রি হচ্ছে না। বর্তমানে এক কেজি পিয়াজের দাম ৮০/৮৫ টাকা, এক লিটার সোয়াবিন তেল ৯৫/১০০ টাকায়ও কেনা যাচ্ছে না। বিবৃতিতে তিনি অবিলম্বে কালো বাজারী, মজুতদারী, সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার করে চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে দুর্নীতিমুক্তভাবে টিসিবিকে সক্রিয় করে গণবন্টন ব্যবস্থা নিশ্চিত করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান। সেই সাথে নিম্ন আয়ের গরীব শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান।

ট্যাগ:
Situs Streaming JAV