Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশে ‘মুক্তিবাহিনী দিবস’ প্রবর্তনের দাবী যুক্তরাষ্ট্রে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধাদের (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: December 9, 2021 | 10:01 PM

https://www.facebook.com/USANewsNY/videos/613081509843020

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মদানকারী শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে আলাদা ভাবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুক্তিযোদ্ধাদের সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকারী বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি’র সম্মানে আয়োজিত এক সভায় এ আহ্বান জানানো হয়। নিউইয়র্কের জ্যামাইকার এক পার্টি হলে আয়োজিত এই সংবর্ধনা সভার শুরুতে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ এবং শহীদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর প্রবাসী মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধান অতিথি আ ক ম মোজাম্মেল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা শরাফ সরকার, মনজুর আহমেদ, সৈয়দ আব্দুল মতিন, শওকত আকবর রিচি এবং খোরশেদ আনোয়ার।

বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসানের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল বাতেনের সঞ্চালনায় আয়োজিত এই মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, দেশে স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। একাত্তরে পরাজয়ের প্রতিশোধ নিতে, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি-জামায়াত জোট। রাজনৈতিক কর্মসূচীর আড়ালে জঙ্গী ও সন্ত্রাসীদের সংগঠিত করে বাঙালী জাতির বিরূদ্ধে চূড়ান্ত যুদ্ধে নেমেছে বিএনপি-জামায়াত। তাই একাত্তরের মত আবারও একাতাবদ্ধ হয়ে এদের প্রতিরোধ করতে হবে। তিনি প্রবাসে বসবাসকারী মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে বিশ্বজনমত গড়ে তোলার।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করা হচ্ছে। মতবিনিময় সভায় প্রবাসী মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিভিন্ন দাবী সম্বলিত একটি আবেদনপত্র হাতে তুলে দেন বীর মুক্তিযোদ্ধা মুন্সী বসির উদ্দিন, ইসমাইল খান আনসারী এবং হায়দার আলী।
সভায় মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন ও খুরশিদ আনোয়ার বলেন, প্রবাসে স্বাধীনত বিরোধীদের অপতৎপরতা দিন দিন বেড়েই চলছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিহত করতে হবে। এ সময় মন্ত্রী বলেন, দেশে ও প্রবাসে বসবাসকারী মুক্তিযোদ্ধাদের উন্নতমানের পরিচয় পত্র দেয়ার পরিকল্পনা আছে তাঁর মন্ত্রনালয়ের। শীগ্রই তার বাস্তবায়ন করবে সরকার। তবে সবার আগে কারা প্রকৃত মুক্তিযোদ্ধা সেটি খুঁজে বের করার কাজটি করছেন তারা। তিনি বলেন. দেশের মতো প্রবাসের মুক্তিযোদ্ধারাও সব রকম সুবিধা পাবেন। তিনি জানান, মৃত্যুর পরও মুক্তিযোদ্ধাদের যেনো কেউ ভুলে না যায় সেজন্য মৃত্যুর পর তাদের সমাধি সংরক্ষনেরও ব্যবস্থা নেবে সরকার।
এ সময় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল বাতেন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মুক্তিবাহিনীই বাংলাদেশের প্রথম সশস্র বাহিনী যারা বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতা যুদ্ধ করে চুড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছিলো। শুধু তাই নয়, পাক সেনারা আত্মসমর্পণ করেছিলো ১৬ ডিসেম্বর মুক্তিবাহিনী এবং ভারতীয় যৌথ বাহিনীর কাছে। তাই ২৭ এপ্রিল বা অন্য কোনো সুবিধাজনক দিনকে ‘মুক্তি বাহিনী দিবস বা মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে স্বীকৃত দেয়ার দাবী জানান তিনি। এ ব্যপারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়কে যথাযথ ভূমিকা পালনের ও প্রধানমন্ত্রী শেখ হাাসিনার দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানান।

সভার শেষ পর্যায়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের হাতে একটি ক্রেস্ট তুলে দেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইনক্ এর সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. তাজুল ইসলাম।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, গোলাম মেরাজ, মুস্তফা খান মিরাজ। এ সময় আরো উপস্থিত ছিলেন আলমগীর হোসেইন, নাসির উদ্দিন, রুহুল আমিন ভূঁইয়া, এ এইচ হাওলাদার, আর আমিন, কাজী মুনির হোসাইন, মোহাম্মদ সানাউল্লাহ, জালাল উদ্দিন সরকার, মাহবুব ই খোদা হানিফ, কামরুজ্জামান সিকদার, হিরু ভূঁইয়া, শেখ ইমাম হোসেন, মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।
নিউইয়র্কের বাংলাদেশ কন্সুলেটের ভারপ্রাপ্ত কন্সাল জেনারেল এসএম নাজমুল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মুক্তিযোদ্ধা শরাফ সরকার ও জহিরুল ইসলাম।

ট্যাগ:
Situs Streaming JAV