Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

বাংলাদেশ আইসিডিডিআরবি’র কার্যক্রম তৃনমূল জনস্বাস্থ্য উন্নয়ন কর্মকান্ড বিশ্বের জন্য দৃষ্টান্ত হতে পারে:জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: May 7, 2013 | 11:54 AM

নিউইয়র্ক, ৭ মে : জাতিসংঘ মহাসচিব বান কি মুন আইসিডিডিআরবি’র (ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজেস রিসার্স বাংলাদেশ) কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের কর্মকান্ড পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, শিশু মৃত্যু হার, মাতৃমৃত্যু হার নিয়ন্ত্রণসহ ওরস্যালাইনের মাধ্যমে ডায়রিয়ার বিরুদ্ধে আইসিডিডিআরবি তৃণমূল স্বাস্থ্য উন্নয়নে যে সামাজিক বিপ্লব ঘটিয়েছে তা বিশ্বের জন্য দৃষ্টান্ত হতে পারে। জাতিসংঘ আয়োজিত ‘স্বাস্থ্য বিষয়ক এমডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জঃ আইসিডিডিআরবি’র উদ্ভাবনী ধারা’ শীর্ষক সভায় তিনি একথা বলেন। সভায় জাতিসংঘ সাধারন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার জন্য আইসিডিডিআরবি’র বিভিন্ন সাফল্য আসলেই উন্নয়নশীল বিভিন্ন দেশের দৃষ্টি কেড়েছে।

আলোচনা সভায় নরওয়ের স্থায়ী প্রতিনিধি মি. গিয়ার ও পেডারসন বক্তৃতা করেন। পাওয়ার পয়েন্টে আইসিডিডিআরবি’র কার্যক্রম তুলে ধরেন ড. জন ক্লেমেনস। এতে নিউইয়র্ক টাইমস প্রতিনিধি টিনা রোমেনবার্গের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. জন ক্লেমেনস। এছাড়া প্যানেল আলোচনা পর্বে বক্তৃতা করেন লিথ গ্রিনস্লেড, মনজয় উইজেসকারা, স্কট রটজান। আলোচনা পর্ব শেষে সমাগত সুধী দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. জন ক্লেমেনস। আলোচনার অংশ জাতিসংঘ মহাসচিব বান কি মুন যথারীতি এমডিজি’র গোল অর্জনে বাংলাদেশের বিশেষ সাফল্যের কথা তুলে ধরেন। এক্ষেত্রে তিনি বাংলাদেশ ভ্রমণকালে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের অর্জনের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে ড. এ.কে আব্দুল মোমেন তাঁর বক্তব্যে এমডিজি’র বিভিন্ন লক্ষ্য, স্বাস্থ্য বিষয়ক সহ্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেসব উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ, আইসিডিডিআরবি’র নিত্য নতুন প্রকল্প কার্যক্রমে তৃণমূলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য উন্নয়ন, বিশেষ করে শিশু-মাতৃ মৃত্যুর হার হ্রাস, লিঙ্গ বৈষম্য নিরসন, নারীর উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নের প্রামান্য তথ্য-উপাত্ত তুলে ধরেন। প্যানেল আলোচনায় টিনা রোজেনবার্গ, লিথ গ্রিনস্লেইড, মনজয় উহজেসকারা এবং স্কট রট্জান বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, এমডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন, বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক এমডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন এবং এক্ষেত্রে আইসিডিডিআরবি’র ভূমিকার প্রশংসা করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV