বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলী সমিতি উত্তর আমেরিকা’র আত্মপ্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলী সমিতি উত্তর আমেরিকা নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। আমেরিকায় বসবাসকারি বাংলাদেশ চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন বা আছেন এমন পরিচালক, শিল্পী, ক্যামেরাপার্সন, মেকআপ আর্টিস্ট, ব্যবস্থাপকসহ বিভিন্ন শাখার কর্মীদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। গত ১ আগষ্ট জ্যাকসন হাইটসের একটি কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে চিত্র পরিচালক মইনুল হোসেনকে আহবায়ক করে ২১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন মো: শাহজাহান চৌধুরী যুগ্ম আহবায়ক, কবীর আনোয়ার যুগ্ম আহবায়ক, কাজল আরেফিন যুগ্ম আহবায়ক, আবুল বাসার চুন্নু যুগ্ম আহবায়ক, ম. ম. জসীম সদস্য সচিব, সদস্য রথীন্দ্রনাথ রায়, টনি ডায়েস, মাজেদ রনজু, মোঃ হোসেন জেমি, কামাল মো. লিপু, আব্দুল্লাহ ফারুক খোকন, কাজী মারুফ, নজরুল হক (কানাডা), সুমনা ইয়াসমিন জনা, মো: আশরাফুল ইসলাম, লিটন খান, লিটু আজাদ, আব্দুল মতিন, মাসুদ রানা, শিরিন বকুল, রওশন আরা নিপা, পারভীন ফিরোজ। নবগঠিত কমিটির সদস্য সচিব ম. ম জসীম সদস্য হতে ইচ্ছুকদের তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








