Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশ জাতীয় সংসদের সিলেট-৩ আসনের ২৮ জুলাই অনুষ্ঠেয় উপ নির্বাচনে হাবিবের সমর্থনে নিউইয়র্কে নিবাচনী সমাবেশ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: July 25, 2021 | 10:29 AM

https://www.facebook.com/USANewsNY/videos/1978105369010674

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ জাতীয় সংসদের সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে নিউইয়র্কে নিবাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ২৩ জুলাই বৃহস্পতিবার রাতে জ্যাকসন হাইটসের খাবার বাড়ি পার্টি হলে যুক্তরাষ্ট্রস্থ দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ বাসীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম।
সভায় সিলেট-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব ভিডিও কনফারেন্সে তার সমর্থনে এ আয়োজনের জন্য আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি প্রবাসীদের সমর্থন ও দোয়া কামনা করেন।
নিউজার্সি আওয়ামী লীগের সভাপতি আজমল আলীর সভাপতিত্বে এবং কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরীর পরিচালনায় এ সভায় আরও ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলেমান আলী, প্রথম সদস্য শাহানারা রহমান, সদস্য আলী হোসেন গজনবী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিক, রেজাউল করীম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল আমিনুল হক পান্না, সাবেক ছাত্রনেতা জেড এ জয়, আবুল কাসেম, মো: আনোয়ার সাহাদত, মনোয়ার হোসেন মনু, শ্যামল কান্তি চন্দ, শাহ সেলিম আহমদ, নুরুল হক লাল, শেখ রাসেল মাহমুদ, এনায়েতপুরী, জাহিদ আহমদ, শায়েক আহমদ, আনসার আলী, আজিজুল জুয়েল, তারেক আহমদ, মাহবুব হোসাইন মামুন, বক্কর মিয়া, সানিয়াত চৌধুরী, শেখ সুহেল, কামরুল ইসলাম, আরিফ আহমদ, শামীম এলাহি প্রমুখ।

পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শাহ সেলিম আহমেদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাহবুব হোসাইন মামুন। সমাবেশে যুক্তরাষ্ট্রস্থ দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জবাসী ছাড়াও আওয়ামীলীগের নেতা-কর্মী সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান যোগ্য প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিবকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানান।
বক্তারা এলাকার উন্নয়নে জাতীয় সংসদের সিলেট-৩ আসনের আসন্ন উপ নির্বাচনে হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করতে এলাকায় নিজ নিজ স্বজনদের ভোট প্রদানে ভূমিকা রাখার অনুরোধ জানান।

ট্যাগ:
Situs Streaming JAV