Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশ নিয়ে মার্কিন সিনেটে কাল ফের শুনানি

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: February 10, 2014 | 8:28 AM

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আবার শুনানি হবে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটিতে। প্রসফেক্টস ফর ডেমোক্রেটিক রিকনসিলিয়েশন এন্ড ওয়ার্কার্স রাইটস ইন বাংলাদেশ’ শিরোনামের এই শুনানি ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টায় সিনেট ডির্কসেন-৪১৯ এ অনুষ্ঠিত হবে। শুনানিতে বাংলাদেশের শ্রমিক অধিকারের বিষয় নিয়েও আলোচনা হবে। সোমবার সিনেট কমিটির ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়। সিনেটর রবার্ট মেনেন্ডেজের সভাপতিত্বে শুনানিতে ২টি প্যানেল অংশগ্রহণ করবে। প্রথম প্যানেলে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং শ্রম মন্ত্রণালয়ের ব্যুরো অব ইন্টারন্যাশনাল লেবার অ্যাফেয়ার্সের সহযোগী ডেপুটি আন্ডার সেক্রেটারি এরিক বিয়েল। দ্বিতীয় প্যানেলে অংশ নেবেন ওয়াশিংটনভিত্তিক ‘এলায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেইফটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এলেন টশার এবং বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আকতার। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটিতে এটি তৃতীয় শুনানি।মানবজমিন 

ট্যাগ:
Situs Streaming JAV