বাংলাদেশ পিস বিল্ডিং কমিশনের অর্গানাইজেশনাল কমিটির সদস্য নির্বাচিত
শারকে চামান খান: বাংলাদেশ পিস বিল্ডিং কমিশনের অর্গানাইজেশনাল কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। জাতিসংঘ শান্তি মিশনগুলোতে সর্বোচ্চ সংখ্যক সদস্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আগামী দুই বছরের (২০১১-১২) জন্য এই সম্মান অর্জন করলো। সর্বোচ্চ সংখ্যক সদস্য প্রেরণকারী প্রথম দশটি দেশের মধ্যে বাংলাদেশের সাথে ভারত, নেপাল, নাইজেরিয়া এবং পাকিস্তানও এ কমিটিতে কাজ করবে। উল্লেখ্য, এই কমিটির সর্বোচ্চ সদস্য প্রেরণকারী দশটি দেশের মধ্যে পাঁচটি সদস্য দেশ নির্বাচনের ক্ষেত্রে মতবিরোধ নিরসনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন বিশেষ উদ্যোগ নেন। ড. মোমেনের প্রচেষ্টায় সর্বোচ্চ সদস্য প্রেরণকারী দেশগুলো থেকে পিসবিল্ডিং কমিশনের অর্গানাইজেশনাল কমিটিতে প্রতিনিধি প্রেরণের ক্রাইটেরিয়া নির্বাচনে ঐকমত্যে পৌছাতে সম হয়। জেনারেল এ্যাসেম্বলির ২০ ডিসেম্বর ২০০৫ তারিখের ৬০/১৮০ এবং ১৮ ডিসেম্বর ২০০৮ এর ৬৩/১৪৫ রেজুল্যুশন এর অধীনে এই কমিটি গঠিত হলো। এছাড়া পাঁচটি অর্থায়নকারী দেশ এবং নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ ও ECOSOC থেকে সাতটি করে মোট ৩১টি দেশ এই কমিটিতে কাজ করবে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








