Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র- একটি ডেনিম শার্টের খরচ

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: May 3, 2013 | 4:49 PM

ডেস্ক: বাংলাদেশের পোশাক শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা কোনদিনই পাননি এবং এখনও পাচ্ছেন না। আন্তর্জাতিক মানবাধিকার ও শ্রমিক অধিকার সংগঠনগুলো বারবার এমন অভিযোগ করে এলেও পোশাক কারখানার মালিকরা কখনোই এসব কানে তুলেননি। বাংলাদেশের পোশাক শ্রমিকরা যে কতো বেশি অধিকার বঞ্চিত হন সেটা কেউ কখনও হিসাব করেনি। তবে যুক্তরাষ্ট্রের সিএনএন’র একদল বিশেষজ্ঞ একটি ডেনিম শার্ট তৈরির পেছনে খরচ কত হয় এবং শ্রমিকদের কত বেশি বঞ্চিত করা হয় তা গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরেছেন। এ ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করেছেন বিশেষজ্ঞরা। গ্রাফিক্সের ছবি আকারে উপস্থাপিত একটি জিন্স শার্ট প্রস্তুতের খরচ তুলে ধরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি শার্ট তৈরিতে মোট খরচ হয় ১৩ দশমিক ২২ ডলার (১ হাজার ৩০ টাকার মতো), অন্যদিকে বাংলাদেশে একটি জিন্সের শার্ট তৈরিতে  মোট খরচ হয় ৩ দশমিক ৭২ মার্কিন ডলার (২৯০ টাকা)। খরচের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে একটি ডেনিম শার্ট তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি বাবদ খরচ হয় দশমিক ৭৫ ডলার, অন্যদিকে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি বাবদ খরচ হয় দশমিক ২০ ডলার। যুক্তরাষ্ট্রে একটি জিন্সের শার্ট তৈরিতে উপকরণ বাবদ খরচ হয় ৫ ডলার, বাংলাদেশে এ খাতে খরচ হয় ৩ দশমিক ৩০ ডলার। আর একটি জিন্সের শার্ট তৈরিতে যারা সকাল-সন্ধ্যা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন  সেই শ্রমিকদের মজুরি হিসেবে যুক্তরাষ্ট্রে দেয়া হয় ৭ দশমিক ৪৭ ডলার (৫৮৩ টাকা), অন্যদিকে বাংলাদেশের ভাগ্যাহত শ্রমিকদের রক্তচুষে পুঁজিপতি  শোষকরা দশমিক ২২ ডলার (১৭ টাকা) নামে মাত্র মজুরি পরিশোধ করেন। অর্থাৎ এক হাজার টাকা দামের একটি শার্ট তৈরির পেছনে যুক্তরাষ্ট্রের শ্রমিকদের যেখানে মজুরি দেয়া হয় অর্ধেকেরও বেশি অর্থাৎ ৫৮৩ টাকা, সেখানে বাংলাদেশে প্রায় ৩০০ টাকা দামের একটি শার্ট তৈরিতে শ্রমিকদের মজুরি  দেয়া হয় মোট খরচের মাত্র ৫ শতাংশ!মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV