Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র উপদেষ্টা পরিষদ গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: February 20, 2018 | 9:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক এর নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০১৮-২০১৯) প্রথম মাসিক সভা গত ১২ ফেব্রুয়ারী সোমবার সমিতির সভাপতির বাসভবনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন সমিতির সভাপতি মোহাম্মদ মস্তফা কামাল এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহেল। সভায় সম্মতিক্রমে গৃহীত সমূহের মধ্যে রয়েছে: মহান আন্তর্জাতিক ভাষা দিবস ২১ ফেব্রুয়ারী বাংলাদেশ সোসাইটির সাথে পালন এবং মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হবে।
এছাড়াও সভায় সমিতির গঠনতন্ত্র মোতাবেক পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ মনোনীত করা হয়। উপদেষ্টা হলেন যথাক্রমে: সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ বদরুল হক, হাজী মোহাম্মদ সামছুল ইসলাম, ছমির উদ্দিন ও আব্দুল হক (মনিয়া)।
সভায় কার্যকরী পরিষদের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন: সহ সভাপতি আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, কোষাধ্যক্ষ কাওছার হক (সেলিম), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ জয়নুল হক, মহিলা সম্পাদিকা ফাহমিদা আক্তার, কার্যকরী সদস্য যথাক্রমে শামীম আহমদ, আহমদ মুস্তফা, মোহাম্মদ জহিরুল ইসলাম, নুরুল ইসলাম, আব্দুল বাসিত, মোহাম্মদ আতিকুর রহমান (হেলাল) ও মোহাম্মদ এন জামান। খবর ইউএনএ’র।

ট্যাগ:
Situs Streaming JAV