Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র বিজয় দিবস উদযাপন ১৫ ডিসেম্বর (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: September 6, 2021 | 4:40 PM

https://www.facebook.com/USANewsNY/videos/369254151410600

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে আগামী ১৫ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করা হবে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এদিন বিকেল থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতিচারণ, আলোচনা সভা, প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদের সভাপতিত্বে এবং ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ ছালামের পরিচালনায় গত ৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে ব্রঙ্কসের খলিল বিরায়ানী হাউস সাইডওয়াক ক্যাফে সংসদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্টপোষক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, কাদেরিয়া বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, সংগঠনের পৃষ্টপোষক বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, পৃষ্টপোষক মিয়া মো. দাউদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মিসবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, বীর মুক্তিযোদ্ধা গুরু দাশ রাজবংশী, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আহমেদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আজিজুল ইসলাম, অধ্যাপক মো. ছানা উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানটি সফল করার লক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সীকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মিসবাহ উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদকে সদস্য সচিব করে বিজয় দিবস উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV