Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নয়ন-আলী পরিষদের বিশাল নির্বাচনী সমাবেশ : নিরপেক্ষ নির্বাচন হলে ‘নয়ন-আলী’ পরিষদের বিজয় সুনিশ্চিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: September 14, 2019 | 11:26 PM

https://www.youtube.com/watch?v=mRibnV2YTos&t=23s

https://www.youtube.com/watch?v=fPmW4qddbC4

https://www.youtube.com/watch?v=mHt1EYEacWE&t=3s

https://www.youtube.com/watch?v=2-V4uzvdRps&t=3s

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘আব্রেলা সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ পরিষদ তাদের নির্বাচনী সমাবেশ থেকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বানের দাবি জানিয়েছে। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে ‘নয়ন-আলী’ পরিষদের জয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন বক্তারা। পুননির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ২০ অক্টোবর বাংলাদেশ সোসাইটি’র এ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

নিইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু নাসের। বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী এবং সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়ের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক ট্রাষ্টিবোর্ড সদস্য এলিমুজ্জামান নুনুই, রাজনীতিবিদ আলহাজ্ব সোলায়মান ভূইয়া, আবু তালেব চৌধুরী চান্দু, প্রিন্সিপাল ওয়াজি উল্লাহ, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য আলী ইমাম শিকদার ও কাজী আজহারুল হক মিলন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডা. আবদুল লতিফ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম, রাকিবুজ্জামান তনু, আশরাফ উদ্দিন, প্রফেসার রফিকুল ইসলাম, সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব, কমিউনিটি এক্টিভিস্ট ফারুক হোসেন মজুমদার, আবদুর রব দলা মিয়া, কফিল চৌধুরী, আবদুল মান্নান, আবদুল মালেক, গৌস খান, জাহাঙ্গীর সরকার, নাসিম আহমেদ, কাজী কামাল, জুনেদ আহমেদ চৌধুরী, মাহবুব আলম, একেএম আবদুর রশিদ, ইউনুস সরকার, আখতার হোসেন, নাসিম আহমেদ, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, মিয়া আলীম পাখী, জাবেদ উদ্দিন, মেহেদী আমান বাবু, সফিক উদ্দিন দুলাল, বাবলি হক, মওলানা ফখরুল ইসলাম মাসুম, মামুন মিয়াজী, কে ভূইয়া, আহসান উল্লাহ বাচ্চু, জাকির হোসেন, তানভীর করিম, এমএ মুহিত, হাসান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমানত হোসেন আমান। সমাবেশে কর্মী সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে নয়ন-আলী পরিষদ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। সকলের সার্বিক সহযোগিতায় সর্বোচ্চ সংখ্যক ভোটে এ পরিষদ চূড়ান্তভাবে বিজয়ী হবে। সমাবেশ থেকে কর্মী সমর্থকদের সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে সার্বিক সহযোগিতা চান নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নয়ন-আলী প্যানেল নির্বাচিত হলে মূলধারায় বাংলাদেশকে তুলে ধরা সহ কমিউনিটিকে কাঙ্খিত লক্ষে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।

বক্তরা নির্বাচন কমিশনের কর্মকান্ডের তীব্র সমালোচনা করে বলেন, নির্বাচন কমিশন অন্যায়ভাবে ‘নয়ন-আলী’ পরিষদের দু’সদস্যেও মনোনয়নপত্র বাতিল ছাড়াও ‘নয়ন-আলী’ পরিষদের বিপক্ষে অনেক অনৈতিক কাজ করেছে। ‘নয়ন-আলী’ পরিষদকে বিজয়ী করার মাধ্যমে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। বক্তারা কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন কমিশন সোসাইটির বৃহত্তর স্বার্থে একটি সুষ্ঠু, নিরপেক্ষ কার্যকর গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেবেন -এটাই সকলের প্রত্যাশা।
সমাবেশে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেয়া হয়। এ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি- মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক- আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক- শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক- আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ এস মিয়া (সামাদ) এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)।
উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। নির্বাচনে ‘নয়ন-আলী’ ও ‘রব-রুহুল’ প্যানেল ছাড়াও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আরো দু’জন প্রার্থী রয়েছেন।
নির্বাচনে কার্যকরী পরিষদের ১৯টি পদে ‘নয়ন-আলী’ প্যানেল থেকে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলেও পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে এই প্যানেলের দু’সদস্যের মনোয়নপত্র বাতিল করা হয়। নির্বাচন কমিশনের চুড়ান্ত প্রার্থী তালিকায় ‘নয়ন-আলী’ প্যানেলের ১৭ জনের নাম প্রকাশিত হয়।
নির্বাচন ঘিরে সোসাইটির তিন সদস্য আলী আকবর, জিআর চৌধুরী ও শফিকুল ইসলাম গত বছরের ১৮ অক্টোবর কুইন্স সুপ্রীম কোর্টে মামলা (ইনডেক্স নং ৭৮০৭/২০১৮) করেন। মামলার প্রেক্ষিতে মাননীয় আদালত নির্বাচন স্থগিত ঘোষণা করেন। মামলার বাদীদের মধ্যে দু’জন ‘নয়ন-আলী’ প্যানেলের সদস্য প্রার্থী ছিলেন, ত্রুটির কারণে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিলো। মামলার বিবাদী ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক ও নির্বাচন কমিশনের প্রধান এসএম জামাল ইউ আহমেদ এবং সোসাইটির সভাপতি কামাল আহমেদ।
পরবর্তীতে বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে দায়েরকৃত মামলা খারিজ হয়ে যায়। এর ফলে সোসাইটির নির্বাচন আয়োজনে সকল বাধা দূরীভূত হয় বলে সোসাইটি সূত্র জানায়। মামলা খারিজ হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের তারিখ পুননির্ধাণ করে।
নির্বাচন ঘিরে সদস্য/ভোটার নিবন্ধিত হয়েছেন ২৭,৫১৩ জন। এর মধ্যে ৪৮৮ জন আজীবন সদস্য/ভোটার রয়েছেন। সাধারণ ভোটার হচ্ছে ২৭,০২৫ জন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV