বাংলাদেশ সোসাইটির সাধারন সভা ২৭ ডিসেম্বর : বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় চালু
বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা আগামী ২৭ ডিসেম্বর। সাধারণ সভাকে ঘিরে সোসাইটি সদস্য সংগ্রহ অভিযান, বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় চালু এবং আন্ত:ক্রীড়া প্রতিযোগিতাসহ ব্যাপক গণমূখী কর্মসূচী গ্রহন করেছে সংগঠনটি। গত ৩ অক্টোবর শনিবার থেকে জ্যাকসন হাইটসে সদস্য সংগ্রহের মাধ্যমে কার্যত্রুম শুরু করে। দ্বিতীয় দিন ৪ অক্টোবর রবিবার এ কর্মসূচী পালন করা হয় ব্রঙ্কসের পার্কচেষ্টারে। দুইদিনে ১৪ জন আজীবন সদস্যসহ প্রায় ৩০০জন নতুন সদস্য পদ গ্রহন করেন বলে জানা গেছে। এ কার্যত্রুম ১০ অক্টোবর এষ্টোরিয়ার ৩৬ এভিনিউ, ১৭ অক্টোবর ব্রুকলীন চার্চ-ম্যাকডোনাল্ড, ২৪ অক্টোবর ওজনর্পাক, ৩১ অক্টোবর ব্রঙ্কসের ২০৫ ষ্ট্রিটে, ১ নভেম্বর ব্রুকলীনের নিউকার্ক, ৭ নভেম্বর ব্রুকলীনের ফুলটন এবং ৮ নভেম্বর ম্যানহাটনের ক্যানেল ষ্ট্রিটে চলবে। উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির সদস্য ফি ১ বছরের জন্য ১০ ডলার, ২ বছরের ২০ ডলার এবং আজীবন সদস্য ফি ৫০০ ডলার (এ ক্ষেত্রে স্বামী-স্ত্রী প্রযোজ্য)। সদস্য সংগ্রহ অভিযানে সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সদস্য সংগ্রহ অভিযানে সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কামাল আহমেদ, সহসভাপতি ফারুক হোসেন মজুমদার,
কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সহসাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সদস্য সংগ্রহ উপকমিটর আহবায়ক সৈয়দ এম.এক. জামান, প্রচার ও গণসংযোগ সম্পাদক মফিজুল ইসলাম ভূইঁয়া (রুমি), সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, কার্যকরী সদস্য নাদির এ আইয়ূব, সিরাজুল হক জামাল, নাসির উদ্দিন আহমেদ, কমিউনিটি নেতা এডভোকেট এন মজুমদার, মূলধারার নেতা আব্দুস শহীদ, মিয়া মোহাম্মদ দুলাল, মামুন ইসলাম, জে মোল্লা সানি, সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, হাজী খবির উদ্দিন ভূইঁয়া, মো: ইসলাম, মোশাহিদ চৌধুরী প্রমুখ।
এদিকে সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা গত ২৭ সেপ্টেম্বর রবিবার বিকালে সোসাইটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি আজমল হোসেন (কুনু) ও সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক আব্দুর রহিম হাওলাদার । সভায় কার্যকরি পরিষদের উপস্থিত কর্মকর্তাগন বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন- ফারুক হোসেন মজুমদার, ওসমান চৌধুরী মোহাম্মদ আলী, সৈয়দ
এম কে জামান, মফিজুল ইসলাম ভূইয়া (রুমি), সৈয়দ এনায়েত আলি, ফারহানা চৌধুরী, একেএম রফিকুল ইসলাম ডালিম, নাদির এ আইয়ুব, এমডি সিরাজুল হক জামান ও আবুল কাসেম চৌধুরী। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে আগামি ২৭ ডিসেম্বও, রবিবার সোসাইটির বার্ষিক সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। আগামি ১৫ নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে যাহারা সোসাইটির সম্মানিত সদস্যপদ গ্রহন করবেন, কেবল মাত্র তাঁরাই সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারবেন। প্রবাসের সকল ভাই-বোনদেরকে বাংলাদেশ সোসাইটির সম্মানিত সদস্যপদ গ্রহন করতে কার্যকরি পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে। বাংলাদেশ সোসাইটির সম্মানিত সদস্যদের অবগিতর জন্য জানানো যাচ্ছে যে, যদি বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্রের কোন ধারা/উপধারা সংযোজন বা পরিবর্তন করতে ইচ্ছুক, তাদেরকে আগামি ২২ই নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে লিখিত আকারে বাংলাদেশ সোসাইটির অফিসে প্রেরণ করিতে হইবে (৮৬-২৪, হুইটনি এভিনিউ, এলম্হার্স্ট, নিউইয়র্ক -১১৩৭৩)। সভায় আগামী ১৫, ২১ ও ২২ নভেম্বর সোসাইটির আন্ত:ত্রুীড়া (ইনডোর গেমস্) প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখ্য, ১৫ নভেম্বর দাবা, ২১ নভেম্বর কেরাম ও ২২ নভেম্বর স্পেড টার্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সবাইকে ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলির (৬৪৬-৫৪১-২৭৩১) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ১১ অক্টোবর ২০১৫ রবিবার বেলা ২টা থেকে বাংলাদেশ সোসাইটির ভবনে বিনামূল্যে বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় শুরু হবে। বাংলাদেশ সোসাইটির সকল প্রাক্তন ছাত্র/ছাত্রীদের অভিবাবক এবং নতুন যারা বাংলা শিখতে ইচ্ছুক তাদের অভিবাবকদেরকে শিক্ষার্থীসহ আগমী ১১ই অক্টোবর বেলা ২ টায় বাংলাদেশ সোসাইটির ভবনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








