Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র নির্বাচন ২৭ এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: April 5, 2025 | 12:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্ক ইনকের নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। সংগঠনের নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের অস্থায়ী কার্যালয় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার নিরব রেস্টুরেন্টে সকল নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।

সম্প্রতি ঘোষিত নির্বাচন কমিশনের নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণ ১০ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোনয়ন পত্র দাখিল ২০ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোনয়ন পত্র প্রত্যাহার এবং নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা ২১ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। এ নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ২৭ এপ্রিল রোববার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম, নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া এবং নির্বাচন কমিশনার আবু কায়সার জানান. এ নির্বাচনের তফসিল অনুযায়ী নির্বাহী কমিটির ২৫ সদস্যের সভাপতি পদে মনোনয়ন পত্র ফি ২০০ ডলার, সহ সভাপতি পদে মনোনয়ন পত্র ফি ১০০ ডলার, সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র ফি ১৫০ ডলার, সহ সাধারণ সম্পাদক-কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পত্র ফি ৭৫ ডলার, সকল সম্পাদকীয় পদে মনোনয়ন পত্র ফি ৫০ ডলার এবং নির্বাহী সদস্য পদে মনোনয়ন পত্র ফি ৪০ ডলার।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংগঠনের মদস্যরা কেবলমাত্র এ নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচনী তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফি জমা দিয়ে সরাসরি তাদের মনোনয়ন পত্র জমা দেয়ার অনুরোধ জানিয়েছে। কমিশন এব্যাপারে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে।

Situs Streaming JAV