বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র নির্বাচন ২৫ মে
ইউএসএনিউজঅনলাইন.কম : উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্ক ইনকের নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন তাদের ইতোপূর্বে ঘোষিত নির্বাচনী তফসিলে আংশিক পরিবর্তন এনে ২৭ এপ্রিলের পরিবর্তে ২৫ মে ভোট গ্রহণের দিন পুন:ধার্য্য করেছে।
সংগঠনের নির্বাচন কমিশন প্রেরিত পরিবর্তিত নির্বাচনী তফসিলে জানানো হয়েছে, কমিশনের অস্থায়ী কার্যালয় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার নিরব রেস্টুরেন্টে সকল নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে। মনোনয়ন পত্র দাখিল ১৪ মে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোনয়ন পত্র প্রত্যাহার এবং নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা ১৫ মে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে রোববার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম, নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া এবং নির্বাচন কমিশনার আবু কায়সার জানান. এ নির্বাচনের পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী গত ১০ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ করা হয়েছে। নির্বাহী কমিটির ২৫ সদস্যের সভাপতি পদে মনোনয়ন পত্র ফি ২০০ ডলার, সহ সভাপতি পদে মনোনয়ন পত্র ফি ১০০ ডলার, সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র ফি ১৫০ ডলার, সহ সাধারণ সম্পাদক-কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পত্র ফি ৭৫ ডলার, সকল সম্পাদকীয় পদে মনোনয়ন পত্র ফি ৫০ ডলার এবং নির্বাহী সদস্য পদে মনোনয়ন পত্র ফি ৪০ ডলার।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংগঠনের সদস্যরাই কেবলমাত্র এ নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালনায় কমিশন সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত









