Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র নিউইয়র্ক ফুটবল লীগ : যুব সংঘ (বি)’র পূর্ণ পয়েন্ট লাভ

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: July 1, 2019 | 7:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি ‘নিউইয়র্ক ফুটবল লীগ’-এর তৃতীয় সপ্তাহের খেলায় যুব সংঘ (বি) জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাবকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে ব্রাদার্স এলায়েন্স ও আইসাব এবং সোনার বাংলা ও যুব সংঘ (এ) পয়েন্ট ভাগাভাগী করেছে। ৩০ জুন রোববার বিকেলে লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।

কুইন্সের নিউ টাউন অ্যাথলেটিক মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় যুব সংঘ (বি) সহজেই ৪-১ গোলে জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধের ১৫ ও ১৯ মিনিটের সময় বিজয়ী দলের বাবলু দুটি গোল করেন (২-০)। এরপর দ্বিতীয়ার্দের ৩৫ মিনিটের সময় জ্যাকসন হাইটসের মিজান একটি গোল পরিশোধ করেন (২-১)। পরবর্তীতে খেলার ৪২ ও ৪৭ মিনিটের সময় যুব সংঘের সুহেল আরো দুটি গোল করেন (৪-১)। ফলে খেলায় জয়ী হয়ে যুব সংঘ পূর্ণ পয়েন্ট লাভ করে।

দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ও আইসাব অংশ নেয়। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলাটি গোল শ্যূ ড্র হওয়ায় উভয় দলকে পয়েন্ট ভাগাভাগী করতে হয়। দিনের তৃতীয় ও শেষ খেলাটিও গোল শূন্য ড্র হয়। ফলে সোনার বাংলা ও যুব সংঘ (এ)-কে পয়েন্ট ভাগাভাগী করে নিতে হয়। তবে খেলাটি ছিলো উত্তেজনায় ভরপুর। স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদ রানা সহ ওয়াহিদ কাজী এলিন, সাইকুল ইসলাম, মফিজুল ইসলাম রুমি, কাজী তোফায়েল ইসলাম, জিল্লুর রহমান সহ আরো অনেকে মাঠে উপস্থিত ছিলেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV