বাংলা ক্লাব নিউইয়র্ক, ইউএসএ’র বনভোজন ২০২২ অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন বাংলা ক্লাব নিউইয়র্ক, ইউএসএ’র বনভোজন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগস্ট রোববার ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে প্রাকৃতিক মনোরম পরিবেশে এ বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে বাংলা ক্লাব নিউইয়র্ক, ইউএসএ’র সদস্য, তাদের স্বজনসহ বনভোজনে অংশগ্রহণকারীরা ফেরী পয়েন্ট পার্কের খোলা মাঠে নির্মল আনন্দ উপভোগ করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে এবং সহ সভাপতি মো. মমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক. সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ,
সদস্য কাজি মাহে আলম, হেলাল প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মো. সোনার বলাই। বনভোজনে মজাদার সব খাবার পরিবেশন করা হয়।
বক্তারা বলেন, এধরণের নির্মল আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। এর মধ্যদিয়েই তারা মাতৃভূমিকে ভালোবাসতে শিখবে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








