নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ’র বার্ষিক সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ (বাগ)-এর বার্ষিক সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠানে আমেরিকান জনপ্রতিনিধি ও মূলধারার রাজনীতিকরা বাংলাদেশী কমিউনিটি বিশেষ করে মুসলিম কমিউনিটির কল্যাণে সম্ভাব্য সকল প্রকার সাহায্য-সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছেন। তারা বলেছেন, আমেরিকায় ধর্মীয় বিদ্বেষ নয়, ধর্মীয় সৌহার্দ্য-সম্প্রীতি জোরদার করার মধ্য দিয়ে সকল কমিউনিটিকে এগিয়ে নিতে হবে। এজন্য তারা অতীতের মতো আগামী দিনেও বাগ এর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বাগ প্রতিষ্ঠার পর থেকেই নিউইয়র্ক সিটি ও ষ্টেট প্রশাসনের সাথে লবি ডে’র মাধ্যমে স্কুলে হালাল ফুড সরবরাহ, দুই ঈদে হডিডে ঘোষণা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আগামী বছর অর্থাৎ মার্চ-এপ্রিলে নিউইয়র্কের রাজধানী আলবেনীতে পরবর্তী লবি ডে আয়োজিত হবে বলে বাগ-এর পক্ষ থেকে জানানো হয়। খবর ইউএনএ’র। বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করে নতুন প্রজন্মের ইলহাম আনসারী ও রুমাইসা আনসারী। এরপর স্বাগত বক্তব্য রাখেন বাগ-এর প্রেসিডেন্ট জয়নাল আবেদীন। আমন্ত্রি অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন ল্যু, রবার্ট জ্যাকসন ও জেসিকা রামোস, ষ্টেট অ্যাসেম্বলীম্যান জোহরান কে মামদানী, অ্যাসেম্বলীওম্যান জেসিকা গঞ্জালেস রোজাস, সিটির ডেপুটি পাবলিক এডভোকেট কাশিফ হোসাইন, ইমাম আইয়্যুব আব্দুল বারী, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, ড্রাম এর নির্বাহী পরিচালক ফাহাদ আহমেদ, সিটি কাউন্সিলওম্যান জুলি উন-এর প্রতিনিধি ফারাহ সালাম, এনওয়াইসি কমিশন অন হিউম্যান রাইটস- এর রাসেল রহমান প্রমুখ। অনুষ্ঠানে ষ্টেট অ্যাসেম্বলীওম্যান জেসিকা গঞ্জালেস রোজাস ও সিটির ডেপুটি পাবলিক এডভোকেট কাশিফ হোসাইন এর পক্ষ থেকে কয়েকজন বাগ কর্মকর্তাদের মাঝে সাইটেশন প্রদান করা হয়। সবশেষে ধন্যবাদ জানান বাগ-এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কামাল ভূইয়া।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাগ-এর সেক্রেটারী শাহানা মাসুম ও মোহাম্মদ খান।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত









