Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বাড়িয়ে নিন ফেসবুকের নিরাপত্তা

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: March 11, 2013 | 2:39 PM

আহসান হাবিব : ফেসবুকের জনপ্রিয়তার পাশাপাশি এর সব ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঝুঁকিও বেড়ে গেছে। তাই আপনার ফেসবুকের সিকিউরিটি বাড়িয়ে নিন, যাতে যে কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করলে আপনি বুঝতে পারেন। এজন্য ফেসবুক চালু করেছে ২ ধাপবিশিষ্ট লগইন সিস্টেম। অর্থাত্ আপনি যখন ফেসবুকে ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, তখন ফেসবুক আপনার মোবাইলে একটি কোড এসএমএস করে পাঠাবে। এই সিকিউরিটি কোড দেয়ার পর আপনি ফেসবুকে লগইন করতে পারবেন। এর জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। ১. প্রথমে ফেসবুকে লগইন করুন ও Home-এর পাশের ড্রপ-ডাউন বাটনে ক্লিক করে Account Settings সিলেক্ট করুন। ২. এবার বাঁ পাশের Security সিলেক্ট করে Login Approvals-এর Edit-এ ক্লিক করুন। ৩. এখান থেকে Require me to enter a security
code … এর বা পাশের চেক বক্সটি সিলেক্ট করুন এবং Set up login approvals এলে Set Up Now বাটনে ক্লিক করুন। ৪. Add a phone বক্স এলে আপনি Country code-এর ঘরে Bangladesh সিলেক্ট করুন এবং Phone number-এর ঘরে আপনার মোবাইল নম্বর লিখুন। কিছুক্ষণের মাঝেই আপনার মোবাইলে একটি Confirmation code আসবে তা লিখে আপনাকে Continue বাটনে ক্লিক করতে হবে। ব্যস, এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন নিরাপদ হয়ে গেল। এখন থেকে আপনি যতবার ফেসবুক এ লগইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন, ততবার ফেসবুক আপনাকে একটা এসএমএস পাঠাবে যাতে একটি সিকিউরিটি কোড থাকবে, যা লগইনের সময় দিতে হবে। যদি আপনি আপনার মোবাইল নম্বর ভেরিফাই করে না থাকেন, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। ১. প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন। ২. এবার Account থেকে Account Settings-এ যান। ৩. এখন Mobile ট্যাবে ক্লিক করুন। ৪. যদি আপনি গ্রামীণফোন ব্যবহার করে থাকেন তাহলে fb লিখে 2555 এ SMS করুন এবং Already received a confirmation code?-এ ক্লিক করুন এবং আপনার মোবাইলে আগত কোডটি Confirmation code-এর ঘরে লিখে কনফার্ম করুন। আর অন্য কোনোটা ব্যবহার করে থাকলে Add another phone-এ ক্লিক করুন। আপনার মোবাইল প্রোভাইডার সিলেক্ট করুন ও নির্দেশনা অনুসরণ করুন।আমার দেশ

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV