বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান ব্যক্তিগত সফরে আটলান্টিক সিটিতে
আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন : বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান গত ২২ই সেপ্টেম্বর এক ব্যক্তিগত সফরে সস্ত্রীক আটলান্টিক সিটিতে বেড়াতে আসেন। তার ব্যক্তিগত সফর সঙ্গীদের মধ্যে ছিলেন বিএনপির রাজনৈতিক উপদেষ্ঠা ব্যারিষ্টার আবু সাইম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক বাবুল, তারেক রহমানের প্রেস সচিব আশিক ইসলামসহ কয়েকজন বিএনপির নেতৃবৃন্দ। বিকেল চারটায় মাহিদুর রহমান আটলান্টক সিটিতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের সাথে আটলান্টিক সিটির সি বিচের মনোরম পরিবেশে অবস্থিত ল্যান্ড সার্ক রেষ্টুরেন্টে এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। তিনি আটলান্টিক সিটির বাংলাদেশীদের খোজ খবর নেন। কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল, নিউজার্সী বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন পাঠান, বিএনপি নেতা দিদার, নিউজার্সী বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন শিকদার এবং নিউজার্সী বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দীর্ঘ দুই ঘন্টা ব্যাপী আলাপ আলোচনা শেষে বিএনপি র আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান নিউইর্য়কের উদ্দেশ্যে আটলান্টিক সিটি ত্যাগ করেন। মাহিদুর রহমান যথাশ্রীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আটলান্টিক সিটিতে আসার প্রতিশ্রুতি দেন এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন বলে আশ্বাস দেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








