Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বিএনপির কেন্দ্রীয় ফোরামে যুক্তরাষ্ট্রের আরও ৫ নেতা অন্তর্ভূক্ত

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: June 29, 2024 | 10:08 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির কেন্দ্রীয় ফোরামে যুক্তরাষ্ট্রের আরও ৫ নেতাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক ২৪ জুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিএনপির চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিতে চেয়ারপাসনের বিশেষ সহকারির দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তারা হলেন- নিউইয়র্কের গোলাম ফারুক শাহীন, ওয়াশিংটন ডিসির হাফিজ খান সোহায়েল, পেনসিলভেনিয়ার এ এস এম জি শাহ ফরিদ, ক্যালিফোর্নিয়ার বদরুল ইসলাম শিপলু এবং জর্জিয়ার নাহিদ খান। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদখানের জন্য এটি হচ্ছে দ্বিতীয় দায়িত্ব।
উল্লেখ্য, ইতিমধ্যেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে বেবী নাজনীনকে নিয়োগ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীনের এটি হচ্ছে দ্বিতীয় দায়িত্ব। তারও আগে কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, অন্যতম সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান ভূইয়া মিল্টন।

Situs Streaming JAV