Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

‘বিজনেস নেটওয়ার্কিং গ্রুপ’র ৩য় বিজনেস ডেভোলেপমেন্ট ওয়ার্কশপ নিউইয়র্কের জ্যামাইকায় শুক্রবার

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: August 14, 2018 | 10:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ‘বিজনেস নেটওয়ার্কিং গ্রুপ’র ৩য় বিজনেস ডেভোলেপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে জ্যামাইকায়। আগামী ১৭ আগস্ট শুক্রবার সন্ধ্যে ৭টায় জ্যামাইকার স্টার কাবাব অ্যান্ড রেষ্টুরেন্ট পার্টি হলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।
ওয়ার্কশপে মডারেটরের দায়িত্বে থাকবেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ এন. মজুমদার, মাস্টার অব ল। আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট সিপিএ ইয়াকুব এ খান, এইচএবি ব্যাংকের অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ইসমাইল আহমেদ এবং চেজ ব্যাংকের ম্যানেজার জুবের চৌধুরী।
‘বিজনেস নেটওয়ার্কিং গ্রুপ’র সিপিএ ইয়াকুব এ খান ইউএসএনিউজঅনলাইন.কম জানিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠাসহ এতে সফল হতে করণীয় এবং এর ব্যর্থতার বিষয়ে কমিউনিটিকে সচেতন করার লক্ষ্যে বিজনেস নেটওয়ার্কিং গ্রুপ এ ওয়ার্কশপের আয়োজন করে আসছে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে নানামুখি পরামর্শ তুলে ধরা হবে এ বিজনেস ডেভোলেপমেন্ট ওয়ার্কশপে। অংশ গ্রহণকারীদের মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজেদের ব্যবসার অভিজ্ঞতা কথা তুলে ধরারও সুযোগ থাকবে। থাকবে প্রশ্ন-উত্তর পর্বও। ওয়ার্কশপে অংশ নেয়ার জন্য প্রবাসীদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন সিপিএ ইয়াকুব এ খান।

ট্যাগ:
Situs Streaming JAV