Monday, 16 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

বিরোধী দল সংলাপের পথ পরিহার করে সহিংসতার পথে হাঁটছে: নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভায় জাফরউল্লাহ

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: May 17, 2013 | 9:44 AM

ইউএসএ নিউজ অনলাইন,নিউইয়র্ক : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, হেফাজতে ইসলামকে মাঠে নামিয়ে তাদের ঘাড়ে ভর করে বিএনপি ক্ষমতায় আসতে চেয়েছিল, এ কারণে তারা সংলাপের পথ পরিহার করে সহিংসতার পথে হাঁটছে। এসব করে সরকারের পতন ঘটানো যাবে না। তিনি বলেন, আমরা আসন্ন নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ দেখতে চাই। কীভাবে এবং কোন প্রক্রিয়ায় নির্বাচন হলে গ্রহণযোগ্য নির্বাচন হবে-এ নিয়ে সরকারি দল বিরোধী দলের সঙ্গে সংলাপে বসতে চায়। বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে তিনি বলেন, অনির্বাচিত সরকার এলে তাঁর পরিণতি গতবারের চেয়েও ভয়াবহ হতে পারে। অনির্বাচিত সরকার দেশকে পিছিয়ে দেয়, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কাজী জাফর উল্লাহ বলেন, যুদ্ধাপরাধীর বিচার বাংলার মাটিতে হবেই। এটি শুধু আওয়ামী লীগের দাবি নয়, জনগণের দাবি। কোন শক্তি এই বিচার কাজ ঠেকাতে পারবে না।

গণতন্ত্রের স্বার্থে সরকার এবং বিরোধী দলকে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি গত ১৫ মে রাতে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডস এভিনিউস্থ সুগন্ধা রেষ্টুরেন্টে এক সমাবেশে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। প্রধান অতিথির ভাষণে ড. জাফর উল্লাহ বলেন, পার্টির ক্রান্তিলগ্নে প্রবাসী বাঙালি ও দলীয় নেতাকর্মীদের অবদানের কথা ভুলে যাওয়া যাবে না। এখানে এলে পার্টির নেতারা দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ না করে বিচ্ছিন্নভাবে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়া ঠিক নয়। দলের নেতাদের সম্মান করতে হবে। তাদের অনুষ্ঠানে যোগ দিতে হবে। এরপর অন্যান্য অনুষ্ঠানে যাওয়া যেতে পারে। কিন্তু আমি নিউইয়র্কে এসে জানতে পারলাম, পার্টির কয়েকজন নেতা এবং মন্ত্রী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাদের পাশ কাটিয়ে বিভিন্ন সভায় যোগ দিয়েছেন। তারা ঠিক কাজ করেননি। আমি বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করবো। আশা করি, ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না কেন্দ্রীয় নেতা বা মন্ত্রীরা। তিনি বলেন, আগামী নির্বাচনে মহাজোট থাকবে। জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। বিএনপি-জামাত-হেফাজত ঐক্যবদ্ধ হয়েছে। আমরা তাদের ঠেকাতে ঐক্যবদ্ধ থাকবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ড. ইউনূস ওয়ান-ইলাভেনের পর একটি অনির্বাচিত সরকারের প্রধান হতে চেয়েছিলেন। এ কারণে সরকারি দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। তার সঙ্গে ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের ওপর প্রভাব খাটাতে পারেন। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংকের ওপর প্রভাব খাটাতে পারে। পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের ঋণ দেয়ার প্রস্তাব প্রত্যাহার নিয়ে সন্দেহ করার কারণ আছে। আমরা আশা করি, বাংলাদেশের বিরুদ্ধে ড. ইউনূস কোন ভূমিকা রাখবেন না।

আওয়ামী লীগ নারী নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা পালন করছে। হেফাজত ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, এরা ইসলামের কাজ করলে, রাজনীতি নিয়ে মাথা ঘামানো এদের উচিত নয়। হেফাজত ঢাকা অবরোধের নামে ব্যাংক লুট করে রাজধানীতে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল। বিএনপি-জামাত ছিল এর নেপথ্য শক্তি। সরকার শক্ত হাতে এই ষড়যন্ত্র প্রতিরোধ করেছে।

এ সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও নিউইয়র্ক মহানগর আ’লীগের সভাপতি নূরনবী কমান্ডার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন, নজমুল ইসলাম, শামসুদ্দিন আজাদ এবং লুৎফুল কবির, যুগ্ম সম্পাদিকা আইরিন পারভিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, নিউইয়র্ক অঙ্গরাজ্য আ’লীগের সভাপতি মুজিবর রহমান মিয়া, সেক্রেটারী শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আ’লীগের সেক্রেটারী ইমদাদুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজউদ্দিন সোহাগ, স্ব্ছোসেবক লীগের সদস্য সচিব নুরুজ্জামান সর্দার, ফরিদপুর জেলা সমিতির সভাপতি সাখাওয়াত বিশ্বাস, ব্র“কলীন বরো আ’লীগের সভাপতি নূরল ইসলাম নজরুল, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, কুইন্স বরো আওয়ামী লীগের সেক্রেটারী এ কে এম শফিকুল ইসলাম, প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া প্রমুখ। সভাপতির সমাপনী বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বলেন, জামাত-বিএনপি-হেফাজতের ষড়যন্ত্র সম্পর্কে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন মহলে আমাদের চলমান যোগাযোগ আরো জোরদার করতে হবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV