বিশ্বের অধিকাংশ দেশেই দুর্নীতি বেড়েছে – টিআই
ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বের প্রায় অধিকাংশ দেশই ক্রমেই অধিক দুর্নীতিপরায়ণ হয়ে পড়ছে। আর গত তিন বছরে বিশ্বের বিভিন্ন দেশে সবচেয়ে বেশি দুর্নীতি বেড়েছে। বিশ্বের প্রায় ৫৬ শতাংশ মানুষের ওপর জরিপ চালিয়ে টিআই পরিচালিত জনগণের অভিমত ও অভিজ্ঞতা ভিত্তিক সমীক্ষা ‘গ্লোব্যাল করাপশন ব্যারোমিটার’ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।বিশ্বের ৮৬ টি দেশের ৫১ হাজারের বেশি মানুষের উপর পরিচালিত এই জরিপে সাধারণ ঘুষ, জন-প্রতিষ্ঠানে দুর্নীতি সম্পর্কে জনধারণা এবং দুর্নীতি প্রতিরোধে জনগণের আস্থা কোন প্রতিষ্ঠানের ওপর কতটুকু- এ সংক্রান্ত তথ্য উঠে এসেছে।জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অনেক আগে থেকেই রাজনৈতিক দলগুলো সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০৪ সালে ৭১ শতাংশ সাক্ষাৎকারদাতা রাজনৈতিক দলগুলো সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বলে মত দিলেও, এ বছর মত দিয়েছেন ৮০ শতাংশ সাক্ষাৎকারদাতা। রাজনৈতিক দলগুলোকে সর্বাধিক দুর্নীতিপ্রবণ মনে করেন ৫৮ শতাংশ নাগরিক। জনপ্রশাসনের প্রায় সকল খাত তো বটেই, এমনকি ধর্মীয় সংগঠন, গণমাধ্যম ও এনজিওগুলোকেও দুর্নীতির দায়ে সন্দেহ করেন অনেক মানুষ।আফগানিস্তান, নাইজেরিয়া, ইরাক ও ভারতেকে বিশ্বের অধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে ঘোষণা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। একইসঙ্গে চীন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশও অধিক দুর্নীতিগ্রস্তের তালিকার শীর্ষে রয়েছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








