Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে উঁচু নাগরদোলা হবে নিউইয়র্কের স্ট্যাটেন দ্বীপে

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: October 1, 2012 | 1:40 PM

ডেস্ক : নিউ ইয়র্ক শহর নতুন আরেকটি ‘বিশালত্বের’ উপাধি পেতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহরের তকমা, দেশের সবচেয়ে ব্যস্ত যোগাযোগ ব্যবস্থা, অ্যাপলবির সবচেয়ে বড় রেস্টুরেন্টের কারণে আগে থেকেই নিউ ইয়র্কের বিশেষত্ব ছিল। পর্যটকদের আকর্ষিত করার মতো স্থানও ছিল অনেক। এবার এই শহরে বিশ্বের সবচেয়ে উঁচু নাগরদোলাটি (ফেরি হুইলস) স্থাপিত হতে যাচ্ছে। নিউ ইয়র্কের পাঁচটি প্রশাসনিক এলাকার মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা অধ্যুষিত এবং সবচেয়ে প্রান্তিক স্ট্যাটেন দ্বীপে এই নাগরদোলা নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। ১৯০ মিটার উচ্চতার নাগরদোলা থেকে স্ট্যাচু অব লিবার্টি এবং ম্যানহাটানের উঁচু উঁচু ভবনের অবয়ব দেখা যাবে। ধারণা করা হচ্ছে, সিঙ্গাপুর ফ্লাইয়ার (১৬৫ মিটার), লন্ডন আই (১৩৫ মিটার) এবং লাস ভেগাসে পরিকল্পনাধীন হাই রোলারের চেয়েও দর্শকদের একনজরে সবচেয়ে বেশি এলাকা দেখার সুযোগ করে দেবে এই নাগরদোলা। এটা নির্মাণে প্রায় ২৩ কোটি ডলার খরচ হবে। সম্পূর্ণ ব্যক্তিগত বিনিয়োগে এর নির্মাণকাজ ২০১৫ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। সব কেবিন মিলিয়ে নাগরদোলায় একসঙ্গে এক হাজার ৪৪০ জন লোক উঠতে পারবে। ধারণা করা হচ্ছে, বছরে প্রায় ৪৫ লাখ লোক এতে চড়বে। ফেরিতে চড়তে আসা পর্যটকদের জন্য ১০০ দোকানবিশিষ্ট একটি শপিং মল এবং ২০০ রুমের একটি হোটেল নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। নাগরদোলাকে কেন্দ্র করে প্রায় এক হাজার ১০০টি স্থায়ী পদে চাকরির সুযোগ সৃষ্টি হবে। নিউ ইয়র্কের মেয়র মিশেল ব্লুমবার্গ বলেন, ‘নাগরদোলাটি নিউ ইয়র্ক শহর নয়, বরং বিশ্বের সব পর্যটনস্থলের মধ্যে অন্যতম আকর্ষণের বিষয় হবে।’ সূত্র: টেলিগ্রাফ, স্কাই অনলাইন।কালের কণ্ঠ

ট্যাগ:
Situs Streaming JAV