বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষের স্বীকৃতি পেলেন নেপালের খগেন্দ্র
সনদ হাতে খগেন্দ্র থাপা – রয়টার্সবাংলাপ্রেস,নিউইয়র্ক -খগেন্দ্র বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষ।নেপালের খগেন্দ্র থাপা মাগার বিশ্বের সবচেয়ে খর্বাকৃতি প্রাপ্তবয়স্ক মানুষের স্বীকৃতি পেয়েছে।তাঁর উচ্চতা ২৫ দশমিক ৮ ইঞ্চি। গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার নিজের ১৮তম জন্মদিনে তিনি এ স্বীকৃতি পান। নেপালের পোখারা শহরে আয়োজিত এক অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তা মার্কো ফ্রিগাত্তি গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সবচেয়ে বেঁটে মানুষ হিসেবে খগেন্দ্রর নাম ঘোষণা করেন।
খগেন্দ্রর আগে এ স্বীকৃতি ছিল কলম্বিয়ার নাগরিক এডওয়ার্ড নিনো হার্নান্দেজ। ২৪ বছর বয়সী হার্নান্দেজের উচ্চতা ২৭ ইঞ্চি এবং ওজন সাড়ে পাঁচ কিলোগ্রাম। পরীক্ষা-নিরিক্ষা শেষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ নিশ্চিত হয়, খগেন্দ্রর উচ্চতা হার্নান্দেজের চেয়ে দুই ইঞ্চিরও কম। যদিও খগেন্দ্রর ওজন হার্নান্দেজের সমান। গতকালের আগ পর্যন্ত খগেন্দ্রর স্বীকৃতি ছিল বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এক বিবৃতিতে জানায়, ‘খগেন্দ্রকে পরীক্ষা-নিরিক্ষা করতে নেপাল যাওয়া বিচারকরা বিশ্বের সবচেয়ে খর্বাকৃতি মানুষ হিসেবে তাঁর নাম নিশ্চিত করেছে। সুতরাং বৃহস্পতিবার থেকে ১৮ বছরের খগেন্দ্র বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষ হিসেবে বিবেচিত হবেন।’ খগেন্দ্র পোখারা শহরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা পেশায় ফল বিক্রেতা। নিজের আকৃতি নিয়ে খগেন্দ্রর কোনো আক্ষেপ নেই। বরং বিয়ে করে স্ত্রীর হাত-ব্যাগে বিশ্বভ্রমণের স্বপ্ন দেখেন তিনি। খগেন্দ্রর এ স্বীকৃতিতে তাঁর পরিবারের সবাই খুব খুশি।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








