Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বিশ্বে এক বছরে খাদ্যের দাম কমেছে ৭ শতাংশ : এফএওর প্রতিবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: January 14, 2013 | 9:03 AM

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসাবে, গত এক বছরে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম কমেছে ৭ শতাংশ। আর এক মাসে দাম কমার হার ১ দশমিক ১ শতাংশ। এ নিয়ে টানা তিন মাস ধরে বিশ্বে খাদ্যপণ্যের দাম কমল। খাদ্যপণ্যের মূল্যসূচক নিয়ে বৃহস্পতিবার দেওয়া মাসিক প্রতিবেদনে এফএও বলেছে, চিনি, দুগ্ধজাত পণ্য ও ভোজ্যতেলের বড় ধরনের দরপতনের কারণেই খাদ্য মূল্যসূচক অনেক কমে এসেছে। ২০১২ সালের গড় খাদ্যপণ্যের মূল্যসূচক দাঁড়িয়েছে ২১২ পয়েন্টে। আর ডিসেম্বরের সূচক ২০৯ দশমিক ৩ পয়েন্ট। গত বছরের জুনের পর এটিই সর্বনিম্ন। সে মাসে মূল্যসূচক ছিল ২০০ পয়েন্টে। জাতিসংঘের এই সংস্থাটি বলছে, ২০১১ সালের তুলনায় ২০১২ সালে চিনির দাম কমেছে ১৭ দশমিক ১ শতাংশ, দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ১৪ দশমিক ৫ শতাংশ, ভোজ্যতেলের দাম কমেছে ১০ দশমিক ৭ শতাংশ। তবে খাদ্যশস্যের দাম কমেছে ২ দশমিক ৪ শতাংশ আর মাংসের দাম ১ দশমিক ১ শতাংশ। চিনি রপ্তানিকারী দেশগুলোতে এবার চিনির উৎপাদন বেশ ভালো। বৃহৎ চিনি রপ্তানিকারক ব্রাজিলের রপ্তানি সক্ষমতাও আগের বছরের চেয়ে এবার বেশি। সে কারণে চিনির দাম বাড়তে পারেনি। এফএও বলছে, উৎপাদন কম হওয়ার আশঙ্কা এবং সরবরাহে অতিরিক্ত চাপ থাকায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত খাদ্যশস্যের দাম কিছুটা বাড়ছিল। কিন্তু খাওয়ার এবং শিল্প খাতে ব্যবহারের চাহিদা কিছুটা কমে যাওয়ায় খাদ্যশস্যের রপ্তানিমূল্য কমে যায়। এফএওর প্রতিবেদন অনুযায়ী, ভালো উৎপাদন হওয়ায় ডিসেম্বরে চাল ও ভুট্টার দাম কিছুটা কমে এসেছে। সে অনুযায়ী গমের দাম অনেকটাই অপরিবর্তিত থেকে গেছে। শিকাগো বোর্ড অব ট্রেডে গত মাসে গমের দাম ৯ দশমিক ৯ শতাংশ কমেছে। ২০১১ সালের সেপ্টেম্বরের পর এটিই গমের দাম কমার বড় ঘটনা। সয়াবিন তেলের দাম কমেছে ২ শতাংশ। রেকর্ড পরিমাণ মজুদের কারণে গত বছর মালয়েশিয়ায় পাম তেলের দাম ২৩ শতাংশ কমে গেছে। ইন্দোনেশিয়ার পর বর্তমানে মালয়েশিয়াই বিশ্বব্যাপী বেশি পাম তেল রপ্তানি করে। সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ ও কমোডিটি অনলাইন।প্রথম আলো

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV