বিশ্বে বেকারত্ব বেড়েছে, বেকার মানুষের মোট সংখ্যা ১৯ কোটি ৭০ লাখ

অনলাইন ডেস্ক : বিশ্বে বেকার মানুষের সংখ্যা বাড়ছে। ২০১২ সালে এই সংখ্যা ৪০ লাখ বেড়েছে। এতে বিশ্বে বেকার মানুষের মোট সংখ্যা ১৯ কোটি ৭০ লাখে পৌঁছেছে। বেকারত্বের হার আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিবেদনের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে। আইএলওর ওই প্রতিবেদনে বলা হয়, বেকারত্বের এই প্রবণতার সবচেয়ে বড় শিকার তরুণেরা। ২৪ বছরের কম বয়সী প্রায় ১৩ শতাংশ তরুণ বেকার। সংস্থাটির তথ্যমতে, বেকার জনগোষ্ঠীর এই সংখ্যার সঙ্গে চলতি বছর ৫১ লাখ বেকার যুক্ত হবেন। ২০১৪ সালে যুক্ত হবেন আরও ৩০ লাখ। বেকারত্বের এই প্রবণতা অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাওয়ার বিষয়টিকেই প্রতিফলিত করে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে এটা লক্ষণীয়। ‘বৈশ্বিক কর্মসংস্থান প্রবণতা ২০১৩’ শীর্ষক আইএলওর ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে বিশ্বের মোট কর্মশক্তির ৬ শতাংশ কর্মহীন ছিল।প্রথম আলো
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








