Monday, 16 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

“বিশ্ব জুড়ে বাংলা বই”- স্লোগানে দুই দিনের ডিসি বইমেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: June 26, 2019 | 2:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ভার্জিনিয়া: সমগ্র পৃথিবীর বাঙালিদের মাঝে বাংলা বই এবং সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে “বিশ্ব জুড়ে বাংলা বই” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেলো ডিসি বইমেলা ২০১৯। প্রসঙ্গত উল্লেখ্য ডিসি বইমেলা আমরা বাঙালি ফাউন্ডেশনের আয়োজনে প্রথমবারের মত শুরু হয় ২০১৮তে, এবার ছিল দ্বিতীয় আয়োজন। শনিবার ২২ সে জুন ভার্জিনিয়ায় আর্লিংটনের পেন্টাগন সিটি শেরাটনের গ্র্যান্ড বলরুমে দুই দিনব্যাপী এই বইমেলা শুরু হয়। দুই দিনের মেলায় বিশেষ অতিথি হিসেবে উপথিত ছিলেন ঔপন্যাসিক সেলিনা হোসেন, লেখক আনিসুল হক, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, ড: নুরুন নবী, ইকবাল বাহার চৌধুরী, সরকার কবির উদ্দিন, কবি সৈয়দ আল ফারুক, বিশিষ্ট সাহিত্যিক হাসান মাহমুদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও কবি মাহবুব হাসান সালেহ।“বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙ্গালী হ” নামে শোভা যাত্রায় বইমেলার সূচনা ঘটে। বিসিসিডিআই বাংলা স্কুলের পরিবেশনা ও পরিচালনা করেন মহিতোষ তালুকদার তাপস, নাসের চৌধুরী, আশিস বড়ুয়া ও শিমূল সাহা।

‘আমরা বাঙালি ফাউন্ডেশন’ এই বইমেলার আয়োজনে অফিসিয়াল পার্টনার ছিলো বিসিসিডিআই বাংলা স্কুল, বর্ণমালা শিক্ষাঙ্গন, বাংলাদেশ এসোসিয়েশন অব ওয়াশিংটন ডিসি, সেতার নিকেতন । ডিসিবইমেলা ২০১৯ এর প্রধান সমন্ময়ক সামিনা আমিনের শুভেচ্ছা বক্তব্য় প্রদানের মাধ্যমে বইমেলা ২০১৯ শের মুল অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাণী পাঠ করেন আমরা বাঙালি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দেওয়ান আরশাদ আলী বিজয়, তথ্যমন্ত্রীর শুভেচ্ছা বাণী পাঠ করেন যুগ্ম সম্পাদক মোঃ ঊল্লাহ আমান। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ঔপন্যাসিক সেলিনা হোসেন, দূতাবাসের উপ-প্রধান কবি মাহবুব সালেহ ও বইমেলার প্রধান উপদেষ্ঠা কথাশিল্পী রোকেয়া হায়দার।

বর্ণমালা শিক্ষাঙ্গনের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মেলাতে। নতুন প্রজন্মের বিশেষ আয়োজন “প্রজন্ম” সহ , নতুনদের কথায় বক্তব্য রাখেন অনামিত্রা বড়ুয়া ও মানাল আমিন। প্রথম দিনের আয়োজনে ছিল ৯ টি নতুন বই পরিচিতি ও লেখকদের সাথে বিশেষ কথোপকথন।নতুন বই এর পরিচিতিতে ছিলেন যথাক্রমে আসিফ এন্তাজ রবি, ডঃ শাহব আহমেদ, মুস্তফা তানিম, বেনজীর শিকদার, সামিনা আমিন, আমিনুল ইসলাম, আনিস আহমেদ ও হাসান মাহমুদ।  ছড়াকার ও কবি সন্তোষ বড়ুয়ার ডিসিবইমেলা ২০১৯ সময় কালকে বেছে নিয়েছেন তাঁর নতুন বইয়ের প্রকাশ কাল। কবির বই এর পাঠ উন্মোচন করা হয় বইমেলার প্রথম দিনে ।

কন্ঠশিল্পী শাহনাজ রহমান সুমির প্রথম গানের এলব্যামের প্রকাশনা, বিশিষ্ঠ সেতার শিল্পী আলিফ লায়লার একক ও মনোমুগ্ধকর সেতার কন্সার্ট,, চায়ের সাথে লেখক কবিদের বিশেষ আড্ডা, বাংলা স্কুলের “লোকজ” পরিবেশনা “ ধন্য ধন্য বলি তারে” ফতে মোল্লার উদ্ভ্রান্ত আলাপ ও নিউ ইয়র্ক থেকে আগত ও স্থানীয় ছড়াকারদের অনুষ্ঠান “ছড়াটে”। প্রথম দিনের মেলার পর্দা নামে পঞ্চ কবিবের গানের অনুষ্ঠানে। এতে অংশ নেন শাহনাজ রহমান সুমি, কুমকুম বাগচী, রাজদীপ ভাদুরী , দিনার মনি ও ফয়সাল কাদের।

দ্বিতীয় দিনের বইমেলার সূচনা ঘটে অতিথিদের সাথে প্রাতরাশের মাধ্যমে। এতে অংশগ্রহন করেন বাংলাদেশ, কানাডা ও বিভিন্ন অংগ রাষ্ট্র থেকে আগত অতিথি ও স্থানীয় লেখক কবি সকলে। দিনের আরেক আকর্ষণ সৈয়দ হারেস এর পরিকল্পনায় বিশেষ সেমিনার। মুল মঞ্চে পরিবেশনায় ছিলেন নিতু গঞ্জালভেজের সম্পাদনায় সৃষ্টি নৃত্যালয়ের পরিবেশনা “ নৃত্যের তালে তালে”।এইদিনে আরো ১১ টি নতুন বই পরিচিতি ও লেখকদের সাথে বিশেষ কথোপকথনেরও আয়োজন ছিল। নুরজাহান বোস, ডঃ আব্দুন নূর, ডঃ এস মাহতাব আহমেদ , ওয়াহিদা আফজাল, মাহবুব সালেহ, সৈয়দ আল ফারুক, আশরাফ আহমেদ, হুমায়ুন কবির ঢালী, ডঃ ন্রুন নবী, হাসান মাহমুদ ও আনিসুল হক।

বিভিন্ন অনুষ্ঠান মালায় সাজানো মেলার সারা বেলায় ছিল বর্ণে বর্ণে বাঙালি সম্মাননা প্রদান সহ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী, ঘুঙুরের পরিবেশনা, শান্তনু বাগচীর গ্রন্থনায় শ্রুতি নাটক, গল্প বলায় ওয়াহিদা আফজাল, বাগডিসির পরিবেশনা মুনীর চৌধুরির কালজয়ী নাটক “ কবর”। ফয়সাল কাদের , লাবনী কাদের ও শারমীন শর্মী কন্ঠে আধুনিক গানের আসর , বাংলাদেশ থেকে আগত কন্ঠ শিল্পী নাহিদ নাজিয়ার সুরের মুর্ছনা, হৃদয়বীনার পরিবেশনা “ ভরা থাক স্মৃতি সূধায়, গানের ছোঁয়ায় কবিতা, এস এম মিলনের গ্রন্থনায় ও অন্তরা বড়ুয়ার সহযোগিতায় একতারার বিশেষ অনুষ্ঠান “ ভাটির টানে মাটির গানে”, লালনের গানে দিনার মনি । বইমেলার সর্বশেষ পরিবেশনায় ছিলেন দুই বাংলার জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতা কন্ঠে রবি।

বইমেলায় যন্ত্র সঙ্গীতে ছিলেন যথাক্রমে হিরণ চৌধুরী, মোহাম্মদ মজিদ, আবু রুমি, নাসের চৌধুরী, ড্যভিড রানা, আশিস বড়ুয়া ও মীর নাকিবুল ইসলাম। মেলার উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন আতিয়া মাহজাবীন নিতু, শতরূপা বড়ুয়া, নাসরীনা আহমেদ ও ফয়সাল কাদের।মঞ্চ পরিচালনায় আরিফুর রহমান স্বপন ও আতিয়া মাহজাবীন নিতু ও সার্বিক ব্যবস্থাপনায় নাজমুল আহসান দায়িত্ব পালন করেন। বইমেলার গ্রাফিক্স পরিকল্পনায় ছিলেন স্থপতি আনোয়ার ইকবাল, মঞ্চ সাজে হারুন উর রশিদ ও ওয়েব সাইট ব্যবস্থাপনায় তারেক মেহদী।

দুই দিনের বইমেলায় বহু লোকের সমাবেশ ঘটে। বিশেষ করে বিকেল হবার সাথে সাথেই গ্র্যান্ড বল রুম পুর্ন হয়ে উঠে। ডিসি বইমেলা মাত্র দ্বিতীয় বছরেই একটি প্রাতিষ্ঠানিকতা লাভ করেছে বলে মন্তব্য করেন কবি ও দূতাবাসের উপ প্রধান মাহবুব সালেহ। মেলাতে বাংলাদেশ থেকে দশাধিক প্রকাশনালয়, জ্ঞ্যান ও সৃজনশীল প্রকাশনা সমিতির কার্যকরি সম্পাদক মনিরুল হকের নেতৃত্বে অংশ গ্রহন করেন। যথাক্রমে আমরা বাঙালি ফাউন্ডেশন, সর্বজন কথা, পুথিনীলয়, অংকুর, স্বদেশ, শৈলী, প্রথম আলো, প্রীতম, সময়, ঘুংঘুর, আহমেদ পাবলিশিং, নালন্দা, কল্লোল, কথা প্রকাশ, আনন্দময়ী, পঙ্খীরাজ, অন্য প্রকাশ, সন্দেশ, বিপিএল প্রকাশনী উল্লেখযোগ্য। বাংলদেশ টিমে ছিলেন বিএম এনামুল হক, তাপশি ইসলাম ও কাবেরী এনাম।

ডিসি বইমেলার এবারের প্রধান সমন্বয়ক সামিনা আমিন, সদস্য সচিব দস্তগীর জাহাঙ্গীর, আমরা বাঙালি ফাউন্ডেশনের সভাপতি ফজলুর চৌধুরী ও সাধারণ সম্পাদক দেওয়ান আরশাদ আলী বিজয় অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । এসময় উপস্থিত ছিলেন আমরা বাঙালি ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো: আমান উল্লাহ, ট্রেজারার মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক জীবকে কুমার বড়ুয়া ও আলতাফ হোসেন।মেলায় বৃহত্তর ওয়াশিংটন ডিসির বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি দুইদিন ব্যাপী প্রানের মেলা প্রান ভরে উপভোগ করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV