Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

বিশ্ব নেতাদের সঙ্গে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ফোন আলাপ

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: February 5, 2013 | 7:03 PM

ওয়াশিংটন থেকে এএফপি : যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরি বিশ্বনেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি দায়িত্ব নেয়ার পর বিশ্ব নেতাদের সঙ্গে এটি ছিল তার প্রথম ফোন আলাপ। ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করছেন এমন বিশ্বনেতার সঙ্গেও তিনি টেলিফোনে কথা বলেন। মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সাবেক প্রধান জন কেরি শুক্রবার হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হন। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এক বিবৃতিতে জানান, আমেরিকার নতুন শীর্ষ কূটনীতিক শনিবার ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। রোববার তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও ফোনালাপ করেন।
নুল্যান্ড জানান, নেতানিয়াহু ইসরাইলে একটি নতুন সরকার গঠনে তার কাজের বিষয় কেরিকে অবহিত করেন। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের নিরাপত্তা এবং ইসরাইলি ও ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে তার ব্যক্তিগত প্রতিশ্রুতি এবং এ ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ও বাসার সমর্থনের ওপর গুরুত্ব দেন। নুল্যান্ড বলেন, আব্বাসের সঙ্গে কথা বলার সময় কেরি ফিলিস্তিনকে আর্থিক সহযোগিতা প্রদানে কংগ্রেসে অব্যাহত প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন। তিনি বলেন, এক্ষেত্রে ইসরাইলের কর রাজস্ব ছাড়ের পদক্ষেপ ইতিবাচক। ইসরাইল গত সপ্তাহ জানায়, তারা ফিলিস্তিন কর্তৃপক্ষের জন্য সংগ্রহ করা ১০ কোটি ডলারের শুল্ক ও কর ছাড় করেছে। ফিলিস্তিন জাতিসংঘের অসদস্য রাষ্ট্রের মর্যাদা পাওয়ার শাস্তি হিসেবে ইসরাইল গতবছর এসব অর্থ জব্দ করেছিল। তবে ইসরাইলের এক কর্মকর্তা জানান, ফিলিস্তিন আর্থিক সংকটের মুখে পড়ার কারণেই তারা এই পদক্ষেপ নেয়। কেরি জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও কথা বলেন।ইত্তেফাক
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV