বিশ্ব মিডিয়ায় বাংলাদেশী-আমেরিকান কবি রাজুব ভৌমিকের ‘আয়না সনেট’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কবি ও লেখক ড. রাজুব ভৌমিক চলতি বছরের শুরু থেকে বাংলা সনেটের নতুন ধারা সৃষ্টি করতে ‘আয়না সনেট’ পদ্ধতির প্রচলন করেছে। আয়না সনেট কবিতাগুলো দুই দিক, ডান এবং বাম দিক থেকে সাবলীলভাবে পড়া যায়। কবি রাজুব ভৌমিকের ভেরিফাইড ফেইসবুক একাউন্টে দেয়া তথ্যমতে, এই কবিতাগুলো দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো। আয়না সনেটগুলো সাধারণত পর্ব্যবিন্যাস রীতি মেনে চলে না। কিছু আয়না সনেট কবিতা আবার চারদিক (ডান, বাম, উপর এবং নিচ) থেকে পড়া যায়।
আগে এই রীতিতে বিশ্বের কোন সাহিত্যে সনেট লেখা হয়নি। তাই ইতিমধ্যে ‘আয়না সনেট’ নিয়ে বিশ্ব গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে। সিএনএন-নিউজ১৪ (https://www.news18.com/news/india/thriller-afterlife-love-politics-the-diverse-sides-of-poet-rajub-bhowmik-2274053.html ) এ রাজুব ভৌমিকের আয়না সনেটগুলোকে ‘সাহিত্যের বিস্ময়’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই নিউজ সাইট আরো উল্লেখ করে, ‘আয়না সনেটগুলো নিখুঁতভাবে চৌদ্দ লাইনে লেখা, প্রত্যেক সনেট চারটি লাইনের তিনটি স্তরে বিভক্ত, এবং শেষের দুটি লাইনে সংক্ষিপ্ত-সার রয়েছে।’জনপ্রিয় সংবাদ মাধ্যম ইয়াহু লাইফ স্টাইলে (https://in.style.yahoo.com/mirror-sonnets-meet-rajub-bhowmik-140655601.html) ‘মিরর সনেট: মিট রাজুব ভৌমিক, দ্যা পয়েট হু পায়োনিয়ারড আয়না সনেট’ শিরোনামে কবি রাজুব ভৌমিক এবং তার সৃষ্ট আয়না সনেট বা মিরর সনেট নিয়ে একটি গবেষণামূলক লেখা ছাপানো হয়েছে। এতে আয়না সনেট উৎপত্তি কিভাবে হয় তার বিস্তারিত রয়েছে। এই সংবাদ মাধ্যমটি আরো উল্লেখ করেছে যে ‘আয়না সনেটগুলো একেবারে ব্যতিক্রমী সনেট, যা অতীতের ফরাসি এবং শেক্সপীয়ার সনেটগুলির চেয়ে দুর্দান্ত।’
আরেকটি সংবাদ মাধ্যম ‘দ্য ইন্টারন্যাশনাল বিজনেজ টাইমস’ (https://www.ibtimes.co.in/teenage-poet-creator-ayna-sonnets-803920) ‘ফ্রম এ টিনএ্যাজ পয়েট টু ক্রিয়েটর অব আয়না সনেট, পয়েট্রি ইজ লাইফ ফর রাজুব ভৌমিক’ শিরোনামে কবি রাজুব ভৌমিক কবি জীবন এবং তার সৃষ্টি আয়না সনেটের ভিন্নতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। আরো উল্লেখ করা হয়েছে যে, ‘আয়না সনেটের সাথে প্যালিনড্রোম কবিতার সামান্য মিল আছে। পূর্বে প্যালিনড্রোম পদ্ধতিতে সাধারণ কবিতা লেখা হয়েছে। কিন্তু কখনো সনেট লেখা হয়নি।’
দ্য এশিয়ান এইজ ‘রাজুব ভৌমিক’স আয়না সনেটস আর রিডার্স ডিলাইট’ নামক শিরোনামে (https://asianage.com/entertainment/tv/160819/rajub-bhowmiks-ayna-sonnets-are-readers-delight.html) আয়না সনেটর বন্দনা করা হয়েছে। আরো বলা হয়, ‘রাজুব ভৌমিকের কবিতার প্রতি গভীর-গভীর ভালবাসা তাকে আয়না সনেট তৈরি করতে পরিচালিত করেছে। আয়না সনেটগুলি একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে, যা শব্দের একটি দুর্দান্ত খেলার সাথে জড়িত।’
এছাড়াও জনপ্রিয় সংবাদ-মাধ্যম দ্যা স্টেটসম্যান, ফ্রি প্রেস জার্নালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আয়না সনেটের সৃষ্টির পিছনে কবি রাজুব ভৌমিকের অসামান্য অবদানের কথা উল্লেখ করা হয়েছে। এখানে সে ধরনের কয়েকটি লিঙ্ক দেয়া হলো : https://www.freepressjournal.in/lifestyle/mirror-sonnets-meet-rajub-bhowmik-the-poet-who-pioneered-ayna-sonnets, https://www.thestatesman.com/inspiration-hub/rajub-bhowmiks-mirror-sonnets-interweaving-two-visible-poems-one-1502790855.html
উল্লেখ্য, কবি ও লেখক ড. রাজুব ভৌমিকের জন্ম নোয়াখালী জেলার কবিরহাট থানার শ্রীনদ্দি গ্রামে। ওটার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবনের যাত্রা শুরু হয়। যুক্তরাষ্টে রাজুব ভৌমিক একটি স্নাতক ডিগ্রী, চারটি স্নাতকোত্তর ডিগ্রী, এবং দুটি ডক্টরেট ডিগ্রী সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি আরো দুটি ডক্টরেট ডিগ্রীতে অধ্যয়নরত। গত পাঁচ বছর ধরে জন জে কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইর্য়কে তিনি অপরাধবিদ্যা, আইন ও বিচার বিভাগে অধ্যাপনা করছেন। নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটির হসটস কলেজে তিনি মনস্তাত্তিক বিভাগেও অধ্যাপনা করছেন।
গত সাত বছর ধরে পেশায় একজন পুলিশ অফিসার হিসেবে নিউইর্য়ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে ( এনওয়াইপিডি) কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত আছেন। তার প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা বিশটিরও বেশি। সিটি ইউনিভার্সিটি নিউইর্য়কে তার তিনটি বই পাঠ্যপুস্তক হিসেবে নিয়মিত পড়ানো হয়। এনআরবি নিউজ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








