Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

বুলাওয়েতে শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের হার

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: May 11, 2013 | 4:21 PM

সাকিব আল হাসান: ৪০ বলে ৬৫ রান                                            সাকিব আল হাসান: ৪০ বলে ৬৫ রান I শুরুতে ধাক্কা, এরপর জয়ের সুবাস, সেখান থেকে হারের আশঙ্কা। সেই আশঙ্কার বেড়াজাল থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ। বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ হাসি হেসেছে স্বাগতিক জিম্বাবুয়ে। আজ শনিবার শ্বাসরুদ্ধকর এক ম্যাচে জিম্বাবুয়ে জিতেছে ৬ রানে। টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৮ রান তুলেছিল জিম্বাবুয়ে। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৮ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ম্যাচের শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১০ রান। হাতে ছিল চারটি উইকেট। তবে শেষ ছয় বলে মাত্র তিন রান করতে সমর্থ হয় বাংলাদেশ, অন্যদিকে পতন ঘটে দুটি উইকেটের। ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২ রানে তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাকিব আল হাসান ও শামসুর রহমানের প্রতিরোধ। হাফ সেঞ্চুরি করেন দুজনেই। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১১৭ রান। প্রয়োজন ৩৬ বলে ৫২ রানের, হাতে নয়টি উইকেট—জয়ের সুবাসই পাচ্ছিল বাংলাদেশ। তবে পরের ওভারেই বিদায় নেন সাকিব ও শামসুর। ম্যাচের বাকিটা শুধুই হতাশার। জিম্বাবুয়ের হয়ে পানিয়াঙ্গারা তিনটি ও উতসেয়া দুটি উইকেট নেন। দ্বিতীয় উইকেটে সাকিব-শামসুর জুটির সংগ্রহ ১১৮ রান। দলের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন সাকিব আল হাসান। মোহাম্মদ আশরাফুলের বদলে দলে জায়গা পাওয়া শামসুর রহমান করেন ৪৮ বলে ৫৩ রান। তাঁরা ছাড়া দুই অঙ্কের সংগ্রহ গড়তে পেরেছেন কেবল অধিনায়ক মুশফিকুর রহিম (২৮)। জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা অবশ্য ভালো ছিল না। ম্যাচের তৃতীয় বলে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর প্রতিরোধ গড়ে তুলেন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর। ৪৮ বলে ৫৯ রান করেন মাসাকাদজা। ২৫ বলে অধিনায়ক টেলরের সংগ্রহ ৪০ রান। দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করে দলকে খেলায় ফেরান মাসাকাদজা ও টেলর। ম্যালকম ওয়ালার ১৪ বলে ২৬ রান নিয়ে অপরাজিত থাকেন। বাংলাদেশের সফলতম বোলার সাকিব আল হাসান। দুটি উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া সোহাগ গাজী, শফিউল ইসলাম ও মাহমুদউল্লাহ প্রত্যেকে একটি করে উইকেট নেন।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV