বৃটেনে নির্বাচন: এক পয়েন্টের ব্যবধান কনজারভেটিভ-লেবার দলে!
বৃটেনে পার্লামেন্ট নির্বাচন ৮ই জুন। এতে ক্ষমতাসীন কনজার্ভেটিভদের বিরুদ্ধে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে বিরোধী লেবার দল। অনেক পিছন থেকে ক্রমেই সামনে এগিয়ে যাচ্ছে তারা। প্রধানমন্ত্রী তেরেসা মে যখন নির্বাচন ঘোষণা দেন তখন তার কনজার্ভেটিভ এগিয়ে ছিল শতকরা ২৪ পয়েন্টেরও বেশি ব্যবধানে। কিন্তু সর্বশেষ জরিপে তা অনেকটাই খুঁইয়েছে দলটি। এখন লেবার দল থেকে তারা শতকরা মাত্র এক ভাগ বেশি সমর্থনে এগিয়ে আছে। আইটিভি’র পক্ষে সর্বশেষ এ জরিপ চালিয়েছে সার্ভেশন। এ খবর দিয়েছে লন্ডনের দ্য টেলিগ্রাফ, বার্তা সংস্থা রয়টার্স। নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়ে আসার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তেরেসা মে নিরাপত্তা ইস্যুতে জোর দিচ্ছেন। কিন্তু লন্ডন ব্রিজে দু’হামলাকারীর হামলার পর তাদের নাম প্রকাশ করেছে পুলিশ। আরো জানা গেছে, নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই তাদের সম্পর্কে জানতো। ফলে তেরেসা মে যতই নিরাপত্তা ইস্যুতে পরিকল্পনা নেন, প্রশ্ন থেকেই যাচ্ছে। বলা হচ্ছে, কেন তাহলে তিনি পুলিশের সংখ্যা কমিয়ে এনেছেন। সোমবার এ বিষয়ে তাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। কিন্তু তিনি এর কোন উত্তরই দেন নি। মানবজমিন
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








