Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি হাজী ওবায়দুল হকের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: January 31, 2022 | 9:03 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির পরিচিত মুখ, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি হাজী ওবায়দুল হক ইন্তেকাল করেছেন। গত ২৫ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাতে (বংলাদেশ সময় ৩:৩০ মিনিট) তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তার মৃত্যুও খবর নিশ্চিত করেছেন নোয়াখালীর সন্তান, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা মাইনুল উদ্দিন মাহবুব। খবর ইউএনএ’র।
জানা যায়, হাজী ওবায়দুল হক দীর্ঘদিন ধরে বাংলাদেশে নিজ বাড়ীতে বসবাস করছিলেন। তিনি ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার প্রগতি গ্রেসারীর কর্ণধার ছিলেন। জীবদ্দশায় তিনি ৩ বার পবিত্র ওমরা হজ্জ এবং ২ বার বড় হজ্জপালন করেন। তিনি চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী ব্যবসায়ী এসোসিয়েশন (সিএমবিবিএ) এরও সভাপতি ছিলেন।
হাজী ওবায়দুল হকের ইন্তেকালে বৃহত্তর নোয়াখালী সোসাইটি’র সভাপতি নাজমুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু সহ কমউনটি নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ট্যাগ:
Situs Streaming JAV